চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের সেরা একাদশে সালমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসি মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের অফস্পিনিং অলরাউন্ডার সালমা খাতুন। নিউজিল্যান্ডে আসরটি শেষ হয়েছে রোববার। পরদিন টুর্নামেন্টের ‘মোস্ট ভ্যালুয়েবল ইলেভেন’ ঘোষণা করল আইসিসি।

আইসিসির প্রতিনিধিসহ ধারাভাষ্যকার ও সংবাদকর্মীদের মিলিয়ে ছয় জনের একটি প্যানেল বেছে নেয় এই একাদশ। প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে অংশ নেয়া বাংলাদেশের সালমা ৭ ম্যাচে নেন ১০ উইকেট। ওভারে গড়ে রান দেন মাত্র ৩.৭৯ হারে। টুর্নামেন্টে ২০ ওভারের বেশি বল করা বোলারদের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী এ অফস্পিনার।

বোলিং সালমাকে বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে দিয়েছে। তাকে রাখা হয়েছে ১১তম সদস্য হিসেবে। তবে ব্যাট হাতেও বাংলাদেশের হয়ে একাধিক ম্যাচে অবদান রেখেছেন তিনি।

সালমা একসময় ছিলেন নিখাদ অলরাউন্ডার। টি-টুয়েন্টি সংস্করণে বিশ্বের সেরা অলরাউন্ডারও হয়েছিলেন। তবে সেই জায়গা বেশিদিন ধরে রাখতে পারেননি।

সেরা একাদশের অধিনায়ক মনোনীত হয়েছেন টুর্নামেন্টের শিরোপাজয়ী নেতা অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ৪ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন।

বিশ্বকাপের সেরা একাদশ: লরা উলভার্ট (সাউথ আফ্রিকা), অ্যালিসা হেলি (অস্ট্রেলিয়া), মেগ ল্যানিং (অধিনায়ক, অস্ট্রেলিয়া), র‌্যাচেল হেইনেস (অস্ট্রেলিয়া), ন্যাট স্কাইভার (ইংল্যান্ড), বেথ মুনি (অস্ট্রেলিয়া), হেইলি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ), মারিজান ক্যাপ (সাউথ আফ্রিকা), সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড), শাবনিম ইসমাইল (সাউথ আফ্রিকা), সালমা খাতুন (বাংলাদেশ)।
দ্বাদশ: চার্লি ডিন (ইংল্যান্ড)

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াবাংলাদেশলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসালমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT