চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের মাঝপথে নিষিদ্ধ জিম্বাবুয়ে স্পিনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ন ২০, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হলেন জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বাঁহাতি স্পিনার ভিক্টর চিরওয়া। পাপুয়া নিউ গিনির বিপক্ষের ম্যাচে দারুণ বল করেছিলেন, ওই ম্যাচের অফিসিয়ালদের চোখেই প্রশ্নের মুখে পড়ে তার অ্যাকশন। পরে রায় আসে বোলিং অ্যাকশন অবৈধ বলে।

যুব বিশ্বকাপের মাঝপথে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচ শেষে চিরওয়ার বোলিং নিয়ে আইসিসিকে রিপোর্ট দেন ম্যাচ অফিসিয়ালরা। পরে ম্যাচের ভিডিও বিশ্লেষণ করে অবৈধ বোলিং অ্যাকশনের সত্যতা পায় সংস্থাটি।

রায়ে আর্টিকেল ৬.৭ অনুযায়ী চিরওয়াকে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ করেছে আইসিসি।

পাপুয়া নিউ গিনির বিপক্ষে ২২৮ রানের বিশাল জয় পায় জিম্বাবুয়ে। চিরওয়ার পারফরম্যান্স ছিল নজরকাড়া। ৭ ওভার হাত ঘুরিয়ে ১১ রান খরচায় ২ উইকেট তুলে নেন। যার মধ্যে ৩ ওভার ছিল মেডেন।

পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে আলো কাড়তে পারেননি এ স্পিনার। ৯ ওভার বল করে ৭৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ে হারে ১১৫ রানের ব্যবধানে।

গ্রুপ সি’তে পাকিস্তান ও আফগানিস্তানের পর তিন নম্বরে অবস্থান জিম্বাবুয়ের। যুব বিশ্বকাপে এক ম্যাচ হাতে আছে তাদের। যে ম্যাচে নামতে পারবেন চিরওয়া, খেলতে পারবেন শুধু ব্যাটার হিসেবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিম্বাবুয়েপাকিস্তানপাপুয়া নিউ গিনিযুব বিশ্বকাপ-২০২২
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশারীর ৬ উইকেট, স্কুল ক্রিকেটে গনি মডেল হাই স্কুলের দাপুটে জয়

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালীতে গুলি! কাছাকাছি মার্কিন রণতরী

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে ‘ব্ল্যাকমেইল’ না করতে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাড়ল জ্বালানি তেলের দাম, ১৯ এপ্রিল থেকে কার্যকর

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT