চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের পর একদিনও অধিনায়কত্ব করব না: সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৩ পূর্বাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

চোটের কারণে খেলা নিয়ে শঙ্কা থাকায় তামিম ইকবাল সরে যাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধে ওয়ানডে দলের অধিনায়কত্ব নিয়েছিলেন সাকিব আল হাসান। বিশ্বআসর শেষেই নেতৃত্ব ছেড়ে দেবেন, এমন ঘোষণা দিয়েছেন টাইগার অলরাউন্ডার।

বিশ্বকাপে অংশ নিতে ভারতে যাওয়ার আগে বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টসকে সাক্ষাৎকার দিয়েছেন সাকিব। রাতে প্রচারিত সাক্ষাৎকারজুড়েই ছিল তামিম ইকবাল প্রসঙ্গ।

‘এই বিশ্বকাপ শেষ। একদিনও করবো না। ১৭ তারিখ আমি পদত্যাগ করেছি। যে কারণে আমি এশিয়া কাপের আগে দায়িত্ব নিতে চাইনি। এরপরও এটা না। আমার কাছে মনে হয়েছে আমি হাসতে চাই, খেলতে চাই, পারফর্ম করতে চাই। এই একটা কারণে আমি করতে চাইনি। ’

‘আর কোনো কারণ নেই। বেস্ট হয় যদি অধিনায়ক না থাকি। অধিনায়কত্ব কী আমার কোনো ভেল্যু এড করতেছে ক্যারিয়ারে এই স্টেজে এসে? আমি তো মনে করি না। ’

সাকিব বলেন, ‘টিমের প্রয়োজনে যে কারো যেকোনো পজিশনে ব্যাটিংয়ের প্রস্তুতি থাকা উচিত। রোহিত শর্মা ৭ থেকে ওপেনিংয়ে এসে ১০ হাজার রান করে ফেলছে। তো আপনি ওপেনিং থেকে তিনে বা চারে খেললে সমস্যা কী? এটা আসলে বাচ্চা মানুষি। যে আমার ব্যাট, আমিই খেলব।’

‘পার্সোনাল অর্জন দিয়ে আমি কী করবো। আপনি জিনিসটা দেখলেন যে কেন প্রস্তাব দেওয়া হয়েছে, দলের ভালো হবে বলেই তো। এটাতে খারাপ কী হবে। আপনি যখন বলবেন পারবেন ঠিক আছে আমি পারবো খেলতে। আপনি তখন দলের হয়ে খেলতে পারবেন।’

Reneta

অধিনায়কত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্যাপ্টেন্সির জন্য কখনও কোনো শর্ত দিইনি। ১৭ তারিখে অধিনায়কত্ব ছাড়ার জন্য মেইল দিয়েছিলাম। বিশ্বকাপের পর একদিনও অধিনায়কত্ব করব না।’

তামিমের বাদ পড়া প্রসঙ্গে সাকিব বলেন, ‘যে খেলোয়াড় দলের জন্য কন্ট্রিবিউট করে তাকে কখনো বাদ দেওয়া হয় না।’

‘কেউ যদি বলে যে আমি এই পজিশনে খেলি, আর কোনো পজিশনে খেলবো না, এটা বাচ্চামি ছাড়া আর কিছু না।

‘তামিম প্রায় প্রতি সিরিজের মাঝে বলতেন তিনি ক্যাপ্টেন্সি ছাড়বেন। একপর্যায়ে এক ক্রিকেটার বলেই ফেলেছিলেন, ছাড়লে আগে ছাইড়েন যেন নতুন কেউ এলে সময় পায়। আমি কিন্তু দল গুছায়ে নিতে সময় পাইনি। মুশফিক ও রিয়াদ ভাইয়ের দলে যাওয়া-আসার ক্ষেত্রেও আমার কোনো ভূমিকা ছিল না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপলিড স্পোর্টসসাকিব-তামিমসাক্ষাৎকার
শেয়ারTweetPin

সর্বশেষ

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

জুলাই ১০, ২০২৬

লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় আয়াতুল্লাহ খামেনি মাশহাদে সমাহিত

জুলাই ১০, ২০২৬
ছবি: বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমা (সংগৃহীত)।

আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজানের ঢলে ৬ নদীর পানি বিপৎসীমার ওপরে

জুলাই ১০, ২০২৬

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT