চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের চ্যালেঞ্জগুলো জানালেন সালমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩১ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
সালমা খাতুন

সালমা খাতুন

ওয়েস্ট ইন্ডিজের অচেনা পরিবেশ। আবহাওয়া থেকে শুরু করে উইকেট, সবই পুরোপুরি অচেনা। সেই চ্যালেঞ্জে জয়ের জন্য আগেভাগেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে উড়াল দিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশ ছাড়ার আগেরদিন টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের সেরাটা দেয়ার আত্মবিশ্বাসের কথা জানিয়ে রাখলেন টিম টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন।

মঙ্গলবার সন্ধ্যায় টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজ রওনা হবেন সালমা-জাহানারারা। ৯ নভেম্বর শুরু আসর। শুরুর দিনেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের বিপক্ষে নেমে পড়তে হবে টাইগ্রেসদের।

১৫ দিনের বেশি সময় হাতে নিয়ে উইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ। বাড়তি প্রস্তুতিতে মানিয়ে নেয়ার সুযোগ। তাতে অচেনা পরিবেশে খাপ খাইয়ে বিশ্বকাপে ভালো করা সম্ভব বলে সংবাদ মাধ্যমকে জানালেন সালমা, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই আমরা ১০-১২ দিন আগে যাচ্ছি। ওদের কন্ডিশন, আবহাওয়া এবং উইকেট নিয়ে আমাদের সবই অজানা। আমরা যেহেতু আগে যাচ্ছি, তাই আশা করছি সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়ে আমরা ভালো করবো।’

দেশ ছাড়ার আগে বিসিবির অনূর্ধ্ব-১৫ ছেলেদের দলের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে মেয়েরা। প্রথম দুটিতে হার দেখলেও ভালো প্রস্তুতির কথাই জানালেন সালমা।

টুর্নামেন্টে বেশ কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও একই গ্রুপে আছে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কার মতো শক্তিশালী দল। কিন্তু বড় দলগুলোর ভিড়ে বাংলাদেশও যে এখন সমীহ করার মতো, সেটাই মনে করিয়ে দিলেন টাইগ্রেস অধিনায়ক।

‘গ্রুপ দুটোই বেশ শক্তিশালী, দুটো গ্রুপকেই শক্তিশালী করে দেখা হচ্ছে। এখন কিন্তু আমাদেরকে নিয়েও সবাই চিন্তা করে। আশা করছি সবকিছু মিলিয়ে আমরা খুব ভালো করবো। সবাইকে আশা দিতে পারি এবার।’

আনুষ্ঠানিক ফটো সেশনে টিম টাইগ্রেস বিশ্বকাপ দল
Reneta

দলে আছেন রুমানা-কুবরাদের মতো বিশ্বমানের স্পিনার। স্পিন আক্রমণ দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করতে চায় এশিয়ার সেরারা, ‘আমাদের স্পিনাররা অনেক শক্তিশালী, এটা বলতেই হবে। এখন পেস বোলাররাও ভালো করছে। যদি পেস বোলার আর স্পিনারদের একসাথে ব্যবহার করা যায়, তাহলে পেস বোলাররা ভালো করবে। আবার স্পিনারদেরও ভালো করার সুযোগ আছে। আশা করি সবাই ভালো করবে।’

‘ওখানে তো যাচ্ছি এখন। উইকেট দেখব, এরপরে বলতে পারব ওখানকার উইকেটে স্পিনার কতোটা কাজে লাগাতে পারব। আশা করি স্পিনারদের দিয়ে কাজ করাতে পারব আমরা।’

বিশ্বকাপে যাওয়ার আগে পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি প্রস্তুতিটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। হেরেছে সবগুলো ম্যাচেই। কিন্তু সেই সিরিজের হতাশা ভুলে পুরো দল এখন মানসিকভাবে অনেক পরিপক্ব বলে জানাচ্ছেন অধিনায়ক।

‘পাকিস্তানের সঙ্গে ম্যাচের পরে এখানে এসে আমরা ক্যাম্প করেছি। দুটো ম্যাচেও খেলেছি। আমাদের মেয়েরা অনেকেই কামব্যাক করেছে। ওই কামব্যাক আমাদের দরকার। যেহেতু ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচে আমরা জিতে এসেছিলাম। এজন্য আমরা আত্মবিশ্বাসী। আশা করি আত্মবিশ্বাস নিয়েই সেখানে ভালো খেলব আমরা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী টি-টুয়েন্টি বিশ্বকাপবাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘চকলেট পদকের’ জন্যই নামতে হচ্ছে ফ্রান্সকে

জুলাই ১৮, ২০২৬

জাতিসংঘের বৈঠকে টেকসই নগর উন্নয়নের বার্তা বাংলাদেশের

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কয়েক মিনিট অন্ধকারে ঢাকবে যেসব অঞ্চল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ট্রাম্পের ক্ষোভ, শুল্কের সঙ্গে ব্যয় সমন্বয়ের হুঁশিয়ারি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT