চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের কাছাকাছি ইপিএল ম্যাচ, উদ্বিগ্ন সাউথগেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ন ০২, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইংল্যান্ড ফুটবল দলের কোচ গ্যারেথ সাউথগেট কাতার বিশ্বকাপ ড্র্র সম্পন্ন হওয়ার পর নিজের উদ্বেগ প্রকাশ করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের সামান্য ক’দিন পর ফুটবলারদের কাতারে খেলতে নামা নিয়েই তার এমন উদ্বেগ।

বিশ্বকাপের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগে দেয়া হবে বিরতি। ১৩ নভেম্বর লিগের বিরতি শুরু হবে। এরপর ২১ নভেম্বর ইরানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে নামবে ইংল্যান্ড। এত অল্প সময়ের মাঝে ইংলিশ খেলোয়াড়দের ভ্রমণ ক্লান্তি থাকা, অনুশীলনে ঘাটতি ও ইনজুরিতে পড়ার শঙ্কায় আছেন সাউথগেট।

‘যেভাবেই হোক না কেন আমাদের সেখানে (কাতার) প্রথম খেলার পাঁচদিন আগে উপস্থিত থাকতে হবে। এটাই টুর্নামেন্টের নিয়ম। তাই আমরা ইনজুরি এবং ফিটনেস পরীক্ষা করার জন্য মোটামুটিভাবে কাজ করব। এটাই হবে মুখ্য বিষয়। আমরা জানি যে আমাদের এটির জন্য খুব ভালোভাবে সংগঠিত হতে হবে।’

ইপিএলে খেলার অল্প কয়েকদিন পরই বিশ্বকাপ মিশনের শুরুতে কিছু খেলোয়াড়কে নামানো নিয়েই সন্দিহান ইংলিশ কোচ।’

‘আপনি এই কারণে প্রথম খেলায় কয়েকজন খেলোয়াড়কে বাদ দিতে পারেন। আমরা জানি যে আপনি প্রথম কয়েকদিন খুব বেশি কিছু করতে পারবেন না, খেলোয়াড়রা এখনও সুস্থ হয়ে উঠছে।’

সাউথগেট জানিয়েছেন, ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) বিশ্বকাপের আগে ফিক্সচারের সময়সূচি নিয়ে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। ইংলিশ কোচ বিশ্বাস করেন, কাতারে গত শুক্রবার ড্রয়ের পরে এই বিষয়ে আলোচনা জরুরিভিত্তিতে প্রয়োজন।

Reneta

বি গ্রুপে ইংল্যান্ডের সঙ্গে রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। বাছাইপর্বের পর ওয়েলস, স্কটল্যান্ড ও ইউক্রেনের মধ্যে যেকোনো একটি দল বি গ্রুপে আসবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগইংল্যান্ডকাতারকাতার বিশ্বকাপ-2022দোহালিড স্পোর্টসসাউথগেট
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াত আমিরের তীব্র নিন্দা-প্রতিবাদ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিএনপির বিজয়ে বাংলাদেশ–ভারত সম্পর্ক পুনর্গঠনের পরিকল্পনায় নয়াদিল্লি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি কিম জু অ্যা কে?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT