চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে জয়া আহসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৭ পূর্বাহ্ণ ৩০, মে ২০১৯
বিনোদন
A A

বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী মঞ্চে চমকে দিলো বাংলাদেশের তারকা অভিনেত্রী জয়া আহসানের উপস্থিতি। বিশ্বকাপ শুরুর আগের দিন লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে ‘দ্য মলে’-এর সামনে থেকে অনুষ্ঠানটি শুরু হয় বাংলাদেশ সময় রাত দশটায়। আর সেখানে হঠাৎ জয়া আহসানকে দেখে রীতিমত ভিমড়ি খেল দেশি ভক্ত-অনুরাগীরা!

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসর। ১০টি দেশের অংশগ্রহণে যৌথভাবে ইংল্যান্ড ও ওয়েলসে প্রায় দেড় মাসব্যাপী অনুষ্ঠিত হবে শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই।

লড়াই শুরুর আগের রাতে সাদা মাটা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে আইসিসি। যে অনুষ্ঠানে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলো থেকে দুইজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানানো হয় জয়া আহসান ও আব্দুর রাজ্জাককে।

কোন্ দেশ থেকে প্রতিনিধি হয়ে কে আসছেন, বিষয়টি আগে থেকে প্রকাশ করেনি আইসিসি। তাই বাংলাদেশি দর্শকরা ক্রিকেটের এই উদ্বোধনী ম্যাচে জয়া আহসানকে দেখে চমকে যান!

বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে নাচ-গানের পাশাপাশি বাড়তি আকর্ষণ হিসেবে এবার যোগ হয় ১০ দলের প্রতিনিধি হয়ে আসা অতিথিদের নিয়ে ‘স্ট্রিট ক্রিকেট’। ৬০ সেকেন্ডের ক্রিকেট চ্যালেঞ্জে দেশের জার্সিতে বাংলাদেশের দুই প্রতিনিধি মিলে করেন মাত্র ২২ রান, এই খেলায় জয়া আহসান কোনো রান করতে পারেননি।

তবে উদ্বোধনী অনুষ্ঠানের পরেই জয়া আহসান তার ফেসবুকে বিভিন্ন দেশ থেকে আসা তারকা প্রতিনিধিদের সঙ্গে বেশকিছু ছবি আপলোড করেন। এরমধ্যে তাকে দেখা যায় স্যার ভিভ রিচার্ডস, ব্রেট লি, বলিউড তারকা ফারহান আখতার ও মালালা ইউসুফের সাথে।

Reneta

তবে বাংলাদেশের দূত হয়ে  ‘স্ট্রিট ক্রিকেট’-এ কোনো রান না পাওয়ায় সোশাল মিডিয়ায় কিছুটা সমালোচনা সহ্য করতে হচ্ছে ‘দেবী’ খ্যাত এই অভিনেত্রীকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুর রাজ্জাকক্রিকেটক্রিকেটারজয়া আহসানবলিউডবিশ্বকাপবিশ্বকাপ-২০১৯ব্রেট লিলন্ডনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT