চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপজয়ী ভারতের বিরুদ্ধে বয়স চুরির অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের বিরুদ্ধে বয়স চুরির অভিযোগ উঠেছে। তাও বাইরের কোনো দেশ থেকে নয়। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বিহারের (সিএবি) সম্পাদক আদিত্য ভার্মার দাবি, স্পিনার অনুকূল রায়ের বয়স কম দেখিয়ে বিশ্বকাপে খেলতে নেন ভারতীয় বোর্ডের ভারপ্রাপ্ত সম্পাদক অমিতাভ চৌধুরী।

নিউজিল্যান্ডে যাওয়ার আগে ব্যাটসম্যান মনোজিত কালরার নামেও একই ধরণের অভিযোগ ওঠে। পরে অবশ্য সেটি নাকচ হয়ে যায়।

অনুকূল রায় নিউজিল্যান্ড বিশ্বকাপে দারুণ বল করেছেন। ১৪ উইকেট নিয়ে যৌথভাবে সর্বাধিক উইকেট শিকারি তিনি। এখন বিজয় হাজারে ট্রফি খেলছেন। ভার্মার অভিযোগ  উড়িয়ে দিচ্ছেন তিনি।

‘এ বিষয়ে আমার তো কোনো ধারণাই নেই। তাছাড়া আগে কখনো আমার নামে এই অভিযোগ ওঠেনি। আমি বয়সের ছাড়পত্র পেয়েই খেলতে নামি।’ বলেন অনুকূল।
মূর্তিকারিগর

আদিত্য ভার্মা শুধু অভিযোগ তুলেই বসে থাকেননি। রীতিমতো আইসিসিতে চিঠি পাঠিয়েছেন।

ভারত রেকর্ড চারবারের মতো যুববিশ্বকাপ জিতেছে। এবার তারা ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। ওই ম্যাচে অভিযুক্ত অনুকূল ৭ ওভার হাত ঘুরিয়ে ৩২ রান দিয়ে দুই উইকেট নেন। ভারতীয় দলের তথ্য অনুযায়ী, কাগজে কলমে তার বয়স এখন ১৯ বছর ৭২ দিন।

Reneta

আদিত্য ভার্মার অভিযোগ, আরও কয়েক বছর বেশি!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬

ঢাকা উৎসবে তুলে ধরা হবে নগরীর ইতিহাস ও সংস্কৃতি, মিডিয়া পার্টনার চ্যানেল আই

জুলাই ২১, ২০২৬

দক্ষিণাঞ্চলে বাড়ছে সর্জন পদ্ধতির চাষ

জুলাই ২১, ২০২৬

বন্ধ্যাত্ব নির্ণয়ে কোন কোন পরীক্ষা জরুরি, বয়স ও হরমোন কতটা প্রভাব ফেলে

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT