চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকবির মহাপ্রয়াণ দিবস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ণ ০৬, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

আজ বাইশে শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম মহাপ্রয়াণ দিবস।

গান, কবিতা, গল্প, নাটকের অমর সব সৃষ্টি দিয়ে বিশ্ব সাহিত্যের অঙ্গণে বাংলাকে অধিষ্ঠিত করে বাঙালি জাতিকে গর্বিত করেছেন তিনি।

বাঙালির সাহিত্য জগতে বহুমাত্রায় সমৃদ্ধ একজন রবীন্দ্রনাথ আলোকবর্তী হয়ে থাকবেন আরো হাজার বছর।

বাংলা ভাষা ও সাহিত্যের অনন্য সাধক পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস বলেই বাইশে শ্রাবণ বাঙালি জীবনধারার সঙ্গে একাত্ম।

১৮৬১ তে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের জন্ম নেয়া রবীন্দ্রনাথ আট বছর বয়সে কবিতা রচনা করে বিশ্বকে জানান দিয়েছিলেন নতুন বারতার। ভানুসিংহ ছদ্মনামে প্রথম কবিতা যখন প্রকাশিত হয় তখন রবীন্দ্রনাথ ১৬ বছরের বালক। চিত্তকর্ষণ করে শিল্পের যেখানে স্পর্শ করেছেন যাদুর কাঠি সেখানে প্রতিষ্ঠিত হয়েছে বিস্ময়কর এক শিল্পপ্রাণ।

কবি ঔপন্যাসিক গল্পকার গীতিকার সুরকার নাট্যকার নির্দেশক চিত্রকর কোন উপাধিতে না ভূষিত করা যায় রবি ঠাকুরকে। প্রজা অন্ত:প্রাণ রবীন্দ্রনাথ সমাজের উঁচু আসনে বসেও ঐন্দ্রজালিক মায়ায় নতুন নতুন সৃষ্টিতে নিমগ্ন ছিলেন আমৃত্যু। আর বাঙালি আকণ্ঠ নিমজ্জিত তাঁর শিল্পরসের অমৃত সুধায়।

Reneta

প্রেম প্রকৃতি আর জীবনের প্রতি বাঙালির বোধকে রবীন্দ্রনাথ ছুঁয়ে দিয়েছেন আধুনিকতার পরশে। পৃথিবীতে বিরল সৌভাগ্যের তিনিই একমাত্র কবি যার রচিত গান দুটি স্বাধীন দেশের জাতীয় সংগীত হিসেবে গাওয়া হয়।

গীতাঞ্জলি কাব্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কার অর্জনের পাশাপাশি জালিওয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৯১৫ সালে ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি বর্জন করেছেন অবলীলায়।

ঋজু দেহের অধিকার রবীন্দ্রনাথ সারাজীবন সুস্বাস্থ্য ভোগ করলেও অর্শ্ব রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী থাকেন জীবনের শেষ চারটি বছর। ১৯৩৭ এ জ্ঞান হারিয়ে কোমায় চলে গেলেও মানসিক দৃঢ়তায় ফিরে আসেন চেতনালোকে।

পরবর্তীতে ১৯৪০ সালে দ্বিতীয় বার অসুস্থ হয়ে পড়লে ফিরে আসা হয়নি আর জীবনরথে। জন্মের আট দশক পেরিয়ে ১৩৪৮ বঙ্গাব্দের বাইশে শ্রাবণে এসে ইতি ঘটে মধুময় জীবনের।

তার নিজ হাতে গড়া রবীন্দ্রভারতী ও শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয় তারই মুক্তা ঝরানো বিপুল কর্মকাণ্ডের দ্যুতি ছড়িয়ে দিচ্ছে সারা বিশ্বে, প্রতিটি বাঙালির তরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রবীন্দ্রনাথ ঠাকুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চকবাজারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

জুলাই ৪, ২০২৬

৯০ মিনিট খেলার অবস্থায় আছেন নেইমার

জুলাই ৪, ২০২৬

প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

কক্সবাজারে হাম: ৩ রোহিঙ্গা শিশুসহ ২০ জনের মৃত্যু

জুলাই ৪, ২০২৬

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ব্যান্ড উৎসব

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT