চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশেষ ভর্তা শরীরে ইমিউনিটি বাড়াতে পারে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২২
বাংলাদেশ
A A

করোনা মোকাবেলায় শরীরের প্রয়োজনীয় ইমিউন সিস্টেম বাড়াতে পুষ্টিকর বা বিশেষ ভর্তা ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন রন্ধন শিল্পী ও আয়ুর্বেদিক বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা।

তিনি বলেন: যুগের পর যুগ বাঙালির ঐতিহ্যবাহী খাবার হিসেবে ভর্তার কদর রয়েছে। ভর্তা রসনায় শুধু তৃপ্তিই যোগায় না , এর নানান উপকারিতাও রয়েছে।

রোববার দুপুরে চ্যানেল আই ভবনে ‘এসিআই পিওর সরিষার তেল- আনন্দ আলো জাতীয় ভর্তা প্রতিযোগিতা-২০২২’ উপলক্ষে সংবাদ সম্মেলন হয়। সেখানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী, এসিআই ফুডস’র বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন ও প্রতিযোগিতার বিগত বছরের প্রতিযোগীরা।

সংবাদ সম্মেলনের শুরুতে রেজানুর রহমান এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি জানান: সারাদেশ থেকে নারী পুরুষ নির্বিশেষে যেকোন বয়সের বাংলাদেশি নাগরিকরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার তৃতীয় বারের মতো এ প্রতিযোগিতাটি আয়োজন করা হবে। এর আগে ২০১৭ সালে ঢাকায় প্রথম ভর্তা প্রতিযোগিতার আয়োজন করা হয়। দ্বিতীয় সিজন ২০১৮ সালে পর্যটন কক্সবাজারে অনুষ্ঠিত হলেও করোনা মহামারীর কারণে বিগত দুই বছর ভর্তা প্রতিযোগিতাটি স্থগিত ছিল।

Reneta

কেকা ফেরদৌসী এ ধরনের প্রতিযোগিতার আয়োজনকে স্বতন্ত্র প্রচেষ্টা বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন: এই প্রতিযোগিতায় যারা অংশ নেবেন তারা নিজেদের রেসিপি বা মা, দাদী, নানী বা পারিবারিক আবহ থেকে পাওয়া কোনো রেসিপি এ প্রতিযোগিতার জন্য পাঠাতে পারেন।

তিনি পরামর্শ দেন ভর্তায় যাতে পরিমাণ মতো সরিষার তেল পাওয়া যায়। এর মাধ্যমে ভর্তার সুঘ্রাণ ও স্বাদ নিশ্চিত হয়।

সরিষার তেল দিয়ে বানানো এ জাতীয় উপকরণ অর্থাৎ দেশি মাছ, মাংস, আলু, সীম, বেগুন, টমেটো, শুটকি, ডাল ডিমের ভর্তা প্রতিযোগিতার অর্ন্তভুক্ত হবে বলে জানানো হয়। প্রতিযোগীদের ভর্তার উপকরণে অবশ্যই এসিআই পিওর সরিষার তেল ব্যবহার করতে হবে বলে জানান আয়োজকরা।

প্রাথমিক রাউন্ডে একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩টি ভর্তার রেসিপি পাঠাতে পারবেন। প্রাথমিক রাউন্ডে রেসিপি ও ছবি পাঠানো যাবে ২১ জানুয়ারি, ২০২২ পর্যন্ত।

আনন্দ আলো, ৪০ তাজউদ্দিন আহমেদ সরণি, চ্যানেল আই ভবন, তেজগাঁও, ঢাকা- এই ঠিকানায় ডাকযোগে রেসিপি পাঠানো যাবে। এছাড়াও [email protected], www.acipurerecipe.com , www.facebook.com/anandaalomagazine  এবং www.facebook.com/purebangalirrannaghor ঠিকানায় রেসিপি পাঠাতে পারবেন প্রতিযোগীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ভর্তা প্রতিযোগিতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT