চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নরওয়ের বিনিয়োগ আহ্বান প্রধানমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরওয়েকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বড় অংকের বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘ভৌগলিক কারণে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপুর্ণ। এখানে বিনিয়োগ করা হলে এর মাধ্যমে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে প্রবেশ সম্ভবপর হবে।’

বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এস্পান রিকটার সুইভেনসেন আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বৈঠকের পরে এ বিষয়ে ব্রিফিংকালে বাসসকে একথা বলেন।

প্রধানমন্ত্রী নরওয়েকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিশেষ করে আইসিটি এবং পরিবেশ বান্ধব পাটখাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, কেননা দেশে এখন বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে এবং যুদ্ধের পর জাতি পুণর্গঠনে নরওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় শেখ হাসিনা নরওয়ের প্রতি তার কৃতজ্ঞতা ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার জাহাজ নির্মাণ শিল্পে সবধরনের সহযোগিতা প্রদান করছে।

প্রধানমন্ত্রী নরওয়ের রাষ্ট্রদূতকে আরো বলেন, বাংলাদেশ ইতোমধ্যে দেশব্যাপী কোভিড-১৯ প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু করেছে।

নরওয়ের রাষ্ট্রদূত বলেন, তার দেশ সেসব দেশের মধ্যে রয়েছে যারা মুক্তিযুদ্ধের পর পরই বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে।
স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে নরওয়ে বাংলাদেশকে সহযোগিতা প্রদান করে যাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী।

মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম পরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ সারাদেশে এলএনজি’র প্রয়োজনীয়তার উল্লেখ করলে হাইকমিশনার বাংলাদেশে এলএনজি রপ্তানীর বিষয়ে আগ্রহ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন যে, শিগগিরই দু’দেশ পিটিএ (প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট) স্বাক্ষর করবে।

তিনি রোহিঙ্গা সমস্যায় বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার আশ^াস প্রদান করে বলেন, এ ব্যাপারে তারা সবসময় বাংলাদেশের পক্ষে রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গারা সম্প্রতি স্বেচ্ছায় ভাসানচরের উদ্দেশ্যে কক্সবাজার ছাড়তে আরম্ভ করেছে।

মালয়েশিয়ার দূত বাংলাদেশের শিক্ষা এবং জাহাজ শিল্প খাতের সঙ্গে তার দেশের যৌথভাবে কাজ করার আগ্রহের কথা জানান।

শেখ হাসিনা বলেন, তার সরকার জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সারাদেশের গৃহহীনদের অন্তত একটি করে ঘর দেওয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বৈঠকে মালয়েশিয়ার হাইকমিশনার তার দেশের প্রধানমন্ত্রীর তরফ থেকে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রীও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএসিসি’র বাংলাদেশ চ্যাপ্টারের ভাইস চেয়ারম্যান হলেন রাজু আলীম

পরবর্তী

ময়না তদন্তে ‘নারী’ ডিএনএ রিপোর্টে ‘পুরুষ’

পরবর্তী

ময়না তদন্তে 'নারী' ডিএনএ রিপোর্টে 'পুরুষ'

বাংলা সাহিত্য বইয়ের দোকানে পাঠক ও বিক্রেতা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছানোর উদ্যোগ কতটুকু

সর্বশেষ

দ্রোহ-প্রেম-সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT