বিরল এক বৃক্ষের বীজ উৎপাদনে সাফল্য অর্জন করেছেন বৃটিশ বিজ্ঞানীরা। বিলুপ্ত প্রায় জাপানী বার্চের বীজ থেকে চারা উৎপাদন করেছেন বৃটেনের একদল গবেষক।
গোটা পৃথিবীর বনাঞ্চলে মাত্র ২১ টি জাপানী বার্চ রয়েছে। টোকিওর একটি পবর্তের কাছে একটি বার্চ গাছের খোঁজ পান বিজ্ঞানীরা। সে গাছ থেকেই বীজ সংগ্রহ করে নিয়ে আসা হয় গবেষণাগারে।
বিশেষজ্ঞদের মতে ‘বেটুলা চিচিবুয়েনসিস’ প্রজাতির বৃক্ষটি এতোটাই সংকটাপন্ন যে, এই বৃক্ষকে প্রকৃতিতে টিকিয়ে রাখার জন্য মানুষের এগিয়ে আসার বিকল্প নেই।






