চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিলুপ্তপ্রায় খেলা নিয়ে জয়পুরহাটে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৬:০৯ অপরাহ্ন ১৪, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

দেশের বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধূলা পুনরুদ্ধারে জয়পুরহাটে ব্যাক্তি উদ্যোগের পাশাপাশি এগিয়ে এসেছে লোক সংস্কৃতি গবেষনা পরিষদ নামের একটি সংগঠন। সংগঠনটি ইতোমধ্যেই বিভিন্ন স্থানে গ্রামীন খেলাধুলা আয়োজন করে বিলুপ্তপ্রায় খেলাগুলোকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করছে।

মাঠের মাঝখানে কলা গাছ। দুদলের একদল কলাগাছের চারিদিকে হাত ঘুড়াচ্ছেন; এরা হচ্ছেন পাতা। এদের সবাই তুলা রাশির জাতক। আর অন্যদল মাঠের বাউন্ডারীর বিভিন্ন দূরত্বে বসে বা দাঁড়িয়ে বিভিন্ন মন্ত্র পরে মাটি চাপড়াচ্ছেন বা ফু দিচ্ছেন; এরা হচ্ছেন তান্ত্রিক বা গণিক গোষ্ঠি।

এই তান্ত্রিকেরা মাঠের মধ্যে থাকা পাতার উপর তন্ত্র-মন্ত্র পাঠের মাধ্যমে বিষ বান ছুড়ে যে যতজন পাতাকে নিজেদের কাছে টেনে আনতে পারবেন সেই তান্ত্রিকই হবেন এই খেলায় বিজয়ী।

তান্ত্রিকপাতা খেলার উৎপত্তি কোথায় তার সঠিক ইতিহাস জানা না থাকলেও দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখতেই আক্কেলপুরের ভদ্রকালী গ্রামে আয়োজন করা হয় এই ঐতিহ্যবাহি খেলার।

দর্শনার্থীরা বলছেন, বাবা-দাদাদের মুখে এ খেলার কথা শুনেছি। তাই খেলা দেখতে চলে এলাম। এখানে আসতে পেরে ভালো লাগছে।

বিলুপ্তপ্রায় খেলাধুলা পুনরুদ্ধার ও সংরক্ষণে সরকারী উদ্যোগ চান বিশিষ্টজনেরা। জয়পুরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন: বিলুপ্ত প্রায় এ খেলাকে বাঁচিয়ে রাখতে সরকারকে আরও আন্তরিক হতে হবে। প্রয়োজনে পাঠ্য পুস্তকে অন্তর্ভূক্ত করতে। সরকারি সহযোগিতা থাকলেই এ খেলাকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে।

Reneta

বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহি খেলাধুলা পুনরুদ্ধারে সবাই এগিয়ে আসবেন এমন প্রত্যাশা জেলাবাসীর।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমরা জিতেছি’ থেকে ‘হরমুজ খুলে দে’: ইরান নিয়ে ট্রাম্পের এক মাস

এপ্রিল ৭, ২০২৬

হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার শিরীন শারমিন, আদালতে তোলার প্রস্তুতি

এপ্রিল ৭, ২০২৬

সংসদে ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ পাস

এপ্রিল ৭, ২০২৬
ছবি: এআই সহযোগিতায় বানানো

রান আউট বিতর্কের জের, ছুরিতে প্রাণ হারালেন আম্পায়ার

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার পাঁচ মন্দিরে ৬ কোটি ৫০ লাখ টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT