চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিলাসী পণ্যে আমদানী শুল্ক বাড়ল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ন ২৪, মে ২০২২
- সেমি লিড, অর্থনীতি
A A

কসমেটিকস, ফল, ফুল, ফার্নিচারসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক-আর ডি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি সংস্থাটি।

কর্মকর্তারা জানিয়েছেন আমদানি ব্যয় কমানো ও দেশি শিল্প সুরক্ষায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুল্ক বাড়ানোর নির্দেশনা আজ থেকে কার্যকর হবে। এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন এই ৪ ধরণের পণ্যে ১৩৫টি এইচএস কোড আছে।

এসব পণ্যে এতো দিন কোনো ক্ষেত্রে শুল্ক ০ থেকে ৩ এবং ৫ শতাংশ ছিল। এবার এসব পণ্যে রেগুলেটরি ডিউটি আরডি ২০ ও ৩০ শতাংশ পর্যন্ত করা হয়েছে। বর্তমানে পণ্য আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্কের সর্বোচ হার ৩৫ শতাংশ। প্রায় সাড়ে তিন হাজার পণ্যে এই শুল্ক নির্ধারণ করা আছে। কর্মকর্তারা জানান, শুল্ক বাড়ানোর ফলে আমদানি কমলেও রাজস্ব কমবে না। বরং এক হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় হতে পারে।

এর আগে আমদানি ব্যয় কমাতে অনেক বিলাসী পণ্যে এলসি মার্জিন বাড়ায় বাংলাদেশ ব্যাংক। কিছু পণ্য আমদানি সাময়িক নিষিদ্ধ করার ব্যাপারেও চিন্তা করছে সরকার।

এনবিআর জানায়, আমদানি নিরুৎসাহিত করার পাশাপাশি কোভিড পরবর্তী অর্থনীতি পুনর্গঠন এবং বিলাসবহুল পণ্যের উপর নির্ভরশীলতা কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ফুল ও ফল চাষে যথেষ্ট সমৃদ্ধশালী। তাই নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের ফলে দেশীয় ফুল ও ফল চাষীরা ন্যায্য মূল্য পাবে এবং ফুল ও ফল চাষে উৎসাহিত হবে। এতে করে দেশের প্রান্তিক চাষীরা লাভবান হবে এবং আমদানি নির্ভরতা কমবে বলে আশা করছে।

Reneta

এনবিআর বলছে, বর্তমানে দেশে উৎপাদিত আসবাবপত্র ও প্রসাধন সামগ্রী যথেষ্ট মানসম্পন্ন এবং দেশের প্রয়োজনীয় চাহিদা মেটাতে সক্ষম। আসবাবপত্র ও প্রসাধনীর উপর নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের ফলে বিদেশী পণ্যের সাথে প্রতিযোগিতার মাধ্যমে দেশীয় শিল্পের বিকাশ ঘটবে। পাশাপাশি এ ধরণের পণ্যের অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিতকরণের ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং রাজস্ব  আহরণে ইতিবাচক ভুমিকা রাখবে ।

নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা পণ্যের তালিকায় আছে আসবাবপত্র ও আসবাবের কাঁচামাল, গাড়ি ও গাড়ির ইঞ্জিন, যন্ত্রাংশ, রড ও লোহাজাতীয় পণ্য, সিমেন্ট শিল্পের কাঁচামাল ফ্ল্যাই অ্যাশ, ফল, চাল, প্রসাধনসামগ্রী এবং  ভোগ্যপণ্য।

২০ শতাংশ হারে নিয়ন্ত্রণমূলক শুল্ক বসেছে কাঠ ও লোহার আসবাব এবং আসবাবের কাঁচামাল, পিকআপ ও ডাবল কেবিন পিকআপ ভ্যানে ২০ শতাংশ এবং গাড়ির ইঞ্জিনে ১৫ শতাংশ। এ ছাড়া টায়ার, রিম ইত্যাদির ওপর ৩ থেকে ১০ শতাংশ শুল্ক বসানো হয়েছে।

এছাড়া নির্মাণসামগ্রীর কাঁচামাল হিসেবে ব্যবহৃত রড, বিলেট ইত্যাদির উপর ৩ থেকে ১০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক বসেছে। সিমেন্ট খাতের অন্যতম কাঁচামাল ফ্লাই অ্যাশ আমদানিতে ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক বসানো হয়েছে।

অন্যদিকে পারফিউম, চুল ও তকের যত্ন নেওয়ার সামগ্রী, সেভ করার সামগ্রী, ইত্যাদি প্রসাধনসামগ্রীর উপর ২০ শতাংশ হারে নিয়ন্ত্রণমূলক শুল্ক দিতে হবে। অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন, প্রাথমিক চিকিৎসাসামগ্রী আমদানি করতেও ১৫ শতাংশ হারে নিয়ন্ত্রণমূলক শুল্ক বসানো হয়েছে। ফাইবার অপটিক ও বিভিন্ন ধরনের তারে ৩ থেকে ১০ শতাংশ হারে শুল্ক বসেছে।

এছাড়া আম,আপেল,তরমুজ, বাদামসহ বিভিন্ন রকমের ফলের উপর ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক বসিয়ে এনবিআর বিদেশী ফল আমদানি নিরুৎসাহিত করার উদ্যোগ নিয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: এনবিআরজাতীয় রাজস্ব বোর্ডপ্রজ্ঞাপনফলফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বাংলাদেশের প্রতি সমবেদনা স্কটল্যান্ডের, হুঁশিয়ারি বড় দলগুলোকে

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT