চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিলম্বিত ফলে কলেজ ও অভিভাবকদের ভিন্ন প্রতিক্রিয়া

নাসিমুল শুভনাসিমুল শুভ
৪:০৪ পূর্বাহ্ন ২৯, জুন ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

নির্ধারিত সময়ের তিন দিন পর একাদশ শ্রেণীতে ভর্তির ফলাফল প্রকাশের পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ, অভিভাবক ও শিক্ষার্থীরা। তিন দফা পিছিয়ে রোববার মধ্যরাতে প্রকাশিত হলেও তা ইতিবাচকভাবে দেখছেন রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ড. উম্মে সালেমা বেগম ও তেজগাঁও মহিলা কলেজের অধ্যক্ষ আসাদুল হক।

তবে অভিভাবকদের অভিযোগ, অনলাইনে ভর্তি প্রক্রিয়ায় বিড়ম্বনা কম হওয়ার কথা ভাবলেও সন্তানের ভর্তি নিয়ে গত প্রায় ৭২ ঘণ্টা দুশ্চিন্তায় কেটেছে তাদের। আর শিক্ষার্থীরা রয়েছেন বেঁধে দেয়া সময়ে ভর্তি এবং ক্লাস শুরুর চিন্তায়।

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ফল প্রকাশের বিলম্ব নিয়ে শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের মতোই কারিগরি ত্রুটির প্রসঙ্গ তুলে ধরেন।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, এজন্য যে দু-এক দিন বিলম্ব হবে তাতে শিক্ষার্থীদের তেমন কোনো ক্ষতি হবে না। কারণ প্রথম দিকে কেবল পরিচিতি এবং বই-পুস্তক নিয়েই কয়েকদিন কেটে যায়।

ঈদের পর থেকেই আসলে পড়াশোনা শুরু হবে বলে জানান তিনি।

উদয়ন অধ্যক্ষ মনে করেন, একাদশ শ্রেণিতে সরাসরি অনলাইনে ভর্তি প্রক্রিয়া নতুন চালু হয়েছে। যেকোনো কাজ নতুন করে করতে গেলে ভুল-ত্রুটি হতে পারে। বর্তমান সময়ে অনলাইনে ভর্তি প্রক্রিয়ার সাথে কলেজ পর্যায় থেকে শিক্ষার্থী-অভিভাবকরা পরিচিত হচ্ছেন, এটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ।

Reneta

মধ্যরাতে ফল প্রকাশের বিষয়টিকে ইতিবাচক ভাবে দেখার কথাও বলেন তিনি। তার মতে, এখন সবাই অনেক রাত পর্যন্ত জেগেই থাকে। আর রাতে ফলাফল প্রকাশিত হলেও বিষয়টি এমন নয় যে সকালে আর তা দেখা যায়নি। ফলাফল তালিকা তার কলেজে সকালেই টানিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তির ফলাফল দেখতে ভর্তিচ্ছু মেয়েকে নিয়ে এসেছিলেন কবিতা সরকার। তিনি বলেন, গত ৭২ ঘণ্টায় তাদের উদ্বেগ-উৎকণ্ঠার কথা। অনলাইনে ভর্তি এবার বিড়ম্বনা কমাবে মনে করেছিলেন তিনি তবে উল্টো তিক্ত অভিজ্ঞতা হয়েছে তার বলে অভিযোগ করলেন তিনি। তবে যেহেতু নতুন উদ্যোগ তাই সবারই নতুন অভিজ্ঞতা হলো।

প্রায় ১১ লাখ শিক্ষার্থীর একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি প্রক্রিয়াকে বিশাল কর্মযজ্ঞ বলে মনে করেন তেজগাঁও মহিলা কলেজের অধ্যক্ষ। নিজস্ব প্রযুক্তিতে নতুন এই পদক্ষেপের ভুল-ত্রুটি থাকলেও সবাইকে ইতিবাচকভাবে দেখার আহ্বান জানান তিনি।

তার মতে, ‘নতুন এ উদ্যোগের নেতিবাচক সমালোচনা না করে পজিটিভভাবে তুলে ধরা উচিৎ’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনলাইন ভর্তিএকাদশ শ্রেণী
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্দামান সাগরে ট্রলারডুবি: বাংলাদেশিসহ ২৫০ যাত্রী নিখোঁজ

এপ্রিল ১৫, ২০২৬

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

এপ্রিল ১৫, ২০২৬

সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

এপ্রিল ১৫, ২০২৬

জিতেও বার্সার বিদায়, সেমিতে অ্যাটলেটিকোর সঙ্গী লিভারপুলকে হারানো পিএসজি

এপ্রিল ১৫, ২০২৬

মেসিদের কোচের পদ ছাড়লেন মাশ্চেরানো

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT