বগুড়া সদরের ভাটকান্দি গ্রামে শেফালী বেগমের দেড়বিঘা জমির কলার গাছ কেটে বিনষ্ট করেছে দৃর্বৃত্তরা। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জমির মালিক শেফালী বেগম জানিয়েছেন, মঙ্গলবার সকাল আনুমানিক ১০ টার সময় এলাকার চিহ্নিত দুর্বৃত্তরা তার জমিতে গিয়ে কলার গাছ কেটে ফেলে। এ ব্যাপারে বগুড়া সদর থানায় শেফালীর ননদ জোলেখা বেগম একটি অভিযোগ দায়ের করেছেন।
বগুড়া সদর থানার এস আই মেহেদী হোসেন জানান, এলাকায় দুই গ্রুপের বিরোধে এই ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।






