চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরতির পর বাংলাদেশের ধারালো বোলিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৪ অপরাহ্ণ ০৫, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

লাঞ্চ বিরতি কাটিয়ে উইকেটে এসেই সাজঘরে ফিরলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। এরপর আসল আরও দুই সাফল্য। একপ্রান্তে সাকিব আল হাসান অন্যপ্রান্তে মেহেদী হাসান মিরাজ। দুই স্পিনার মিলে দ্রুতই তুলে নিলেন আরও ২ উইকেট। তাতে স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে।

দিনের দ্বিতীয় সেশনে ১৬ রানের ব্যবধানে বাংলাদেশ তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্যারবীয়দের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩৩২ রান।

সময় যত গড়াচ্ছিল অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লিড ততই বড় হচ্ছিল। ৩ উইকেটে ২৭১ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যাওয়া দলের স্কোর বিরতির পরপরই হয়ে যায় ৬ উইকেটে ২৮৮।

অ্যান্টিগা টেস্টে বাংলাদেশকে ৪৩ রানে অলআউট করে ব্যাটসম্যানদের স্বাচ্ছন্দ্য এনে দেন স্বাগতিক বোলাররা। প্রথম দিন বিকেলে নাইটওয়াচম্যান হিসেবে নামা দেবেন্দ্র বিশু ৭৯ বল মোকাবেলা করে ১৯ রান করে সাজঘরে ফেরেন কামরুল ইসলাম রাব্বির বলে বোল্ড হয়ে।

স্বীকৃত ব্যাটসম্যান না  হয়েও ৭৯ বল খেলেছেন বিশু। আর বাংলাদেশ অলআউট হয়েছে ১১২ বল খেলে! প্রথম সেশনে বাংলাদেশের একমাত্র সাফল্য ওই একটিই।

Reneta

দ্বিতীয় সেশনে হতাশা কমান সাকিব। এ বাঁহাতি স্পিনার মিরাজের হাতে ক্যাচ বানিয়ে তুলে নেন ভয়ঙ্কর হতে থাকা ব্র্যাথওয়েটের উইকেট। ১২১ রানে থামেন এই ওপেনার। রস্টন চেজকে (২) এলবিডব্লিুউ করেন মিরাজ। প্রথম শ্রেনির ক্রিকেটে এটি শততম উইকেট এ অফস্পিনারের।

সাকিবের দ্বিতীয় শিকার হন শন ডউরিচ। লিটন দাসের হাতে ক্যাচ দেয়ার আগে এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান করেন ৪ রান।

৮৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ক্রেইগ ব্র্যাথওয়েট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পূর্ণ করেন সতর্ক হয়েই।

প্রথম দিনে দলীয় ১১৩ রানের মাথায় প্রথম শিকারের দেখা পায় বাংলাদেশ। অভিষিক্ত পেসার আবু জায়েদ রাহী ওপেনার স্মিথকে উইকেরক্ষক নুরুল হাসানের ক্যাচ বানিয়ে পান দলের ও নিজের প্রথম উইকেটের দেখা।

শেষ বিকেলে দ্বিতীয় সাফল্যটি আনেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ অফস্পিনারের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন পাওয়েল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ- উইন্ডিজ সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT