বিনোদন

বিরতিতে যাচ্ছেন জেনিফার লরেন্স

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

-4 Channel i News – চ্যানেল আই নিউজ

অভিনয়ের থেকে বেশ কিছুদিন বিরতিতে থাকবেন হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। ব্যক্তিগত জীবন উপভোগ করতেই স্পটলাইট থেকে বেশ কিছুদিনের জন্য দূরে থাকতে চান তিনি।

নতুন ছবি ‘মাদার’ এর প্রচারণা অনুষ্ঠানে দুই বার অস্কার জয়ী এই অভিনেত্রী বলেন, ‘আমি বিরতি নিচ্ছি। দুই বছরের আগে কোনো কাজ হাতে নিব না। বিরতিতে কী করবো জানিনা। শুধু জানি ছোট একটা বিরতি নিচ্ছি।’

তিনি জানান তার প্রাইভেসি প্রয়োজন। তাই এই বিরতি।

‘দ্যা হাঙ্গার গেম’ সিরিজ, ‘সিলভার লাইনিং প্লে বুক’ এবং ‘প্যাসেঞ্জার’ এর মতো সুপার হিট ছবি উপহার দিয়েছেন জেনিফার লরেন্স। তবে তার নতুন ছবি ‘মাদার’ বেশ সমালোচিত হচ্ছে। অনেকেই বলছেন ছবিটির কাহিনী খুবই দুর্বোধ্য।

এ ছবিতে আরও আছেন হেভিয়ার বারদেম, এড হ্যারিস ও মিশেল পাইফারের মত তারকারা।

ডেকান ক্রনিকল।

বিষয়:জেনিফার লরেন্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…