চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে হয়ে গেল নুসরাতের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ণ ২০, জুন ২০১৯
বিনোদন
A A

কলকাতার ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তারকা ও পশ্চিমবঙ্গ থেকে লোকসভার নবনির্বাচিত সদস্য নুসরাত জাহান। বুধবার তুরস্কের বোদরুম শহরে ‘সিক্স সেন্সেস কাপালায়াঙ্কা’য় জমকালো বিয়ের আয়োজন করা হয় তাদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছের বন্ধুরা ও আত্মীয়রা।

নুসরাতকে বিয়ের সাজে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার ভক্তরা। আর তাই আজ ভোরে বিয়ের ছবি শেয়ার করেছেন নুসরাত। একে অপরের দিকে তাকিয়ে থাকার সেই মিষ্টি ছবিটি ভক্তদের শুভেচ্ছায় ভাসছে।

বিয়েতে নুসরাত পরেছেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লাল লেহেঙ্গা। ট্র্যাডিশনাল গয়না আর লাল লিপস্টিকের সঙ্গে হালকা মেকআপে সেজেছেন নুসরাত। নিখিল জৈনও সব্যসাচীর শেরওয়ানি পরেছেন। সাদা শেরওয়ানি সঙ্গে পাগড়িও একই রঙ এর পরেছেন। সাথে গলায় পরেছেন সবুজ মালা।

মঙ্গলবার মেহেন্দি ও সংগীতের অনুষ্ঠান হয়েছিল নুসরাতের। মেহেন্দির পার্টির থিম ছিল বোহেমিয়ান। আর সংগীতে ইন্দো-ওয়েস্টার্ন পোশাক পরেছিলেন নুসরাত। এর আগে কলকাতায় হয়েছিল গায়ে হলুদ। সেখানে বাবাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন তিনি।

দেশে ফিরে ২৫ জুনের পরে আইনি মতে বিয়ে সারবেন নুসরাত-নিখিল। নুসরাত জাহান ও নিখিল জৈনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে আগামী ৪ জুলাই, সন্ধ্যা সাড়ে ছয়টায়, কলকাতায় আইটিসি রয়্যাল বেঙ্গল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুসরাত জাহানবিয়েলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT