সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী কয়েকটি গ্রুপের প্রধান জাহরুন আলুশ বিমান হামলায় নিহত হয়েছেন।
৪৪ বছর বয়সী জাহরুন আসাদ বিরোধী গ্রুপগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী জেশ আল-ইসলামের প্রধান ছিলেন।
পূর্ব দামেস্কে জেশ আল-ইসলামের কমান্ডারদের বৈঠক চলাকালে এ হামলা চালানো হয়।
হামলার সময় কমপক্ষে ১০টি রকেট আঘাত হানে। হামলায় ওই গ্রুপের উপ প্রধানও নিহত হন।
সম্প্রতি সৌদি আরবের রিয়াদে এক শান্তি আলোচনায় অংশ নিয়েছিলেন জেশ আল-ইসলাম। বিদ্রোহীরা হামলার জন্য রাশিয়াকে দায়ী করলেও এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
তবে রাশিয়ার চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় জেশ আল-ইসলামের নাম আগে থেকেই ছিলো।







