চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমান হামলায় শীর্ষ তালেবান কমান্ডার নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ পূর্বাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A

আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী তালেবানের শীর্ষ কমান্ডার আবদুল মানান নিহত হয়েছেন। তালেবানদের সাথে সরকারের শান্তি আলোচনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো। 

দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে এ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেনারা।

হেলমান্দের প্রাদেশিক গভর্নর মোহাম্মাদ ইয়াসিন খান বলেন, আবদুল মানান তালেবানের পক্ষ থেকে হেলমান্দের দায়িত্বে ছিলেন।

Banglabid

শনিবার নাওয়াজাদ জেলায় স্থানীয় কমান্ডার ও যোদ্ধাদের সঙ্গে বৈঠক করছিলেন তিনি। সেই সময় বিমান হামলা চালানো হয়।

তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, তার মৃত্যুতে বিরাট ক্ষতি হয়ে গেলেও, আফগানিস্তানের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার প্রচেষ্টায় বাধাগ্রস্ত হবে না।

আফগান সরকারের মুখপাত্র নাজিব ড্যানিস বলেন, আব্দুল মানানের মৃত্যু তালেবানের অনেক বড় ক্ষতি।

Reneta

২০১৪ সালের পর মানানের নেতৃত্বে হেলমান্দের প্রায় সব অঞ্চলই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান। তাই তার মৃত্যুকে বড় ধরনের সফলতা হিসেবে দেখছে আফগান কর্মকর্তারা।

কাবুলের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, দক্ষিণাঞ্চলে তিনিই ছিলেন সবচেয়ে জ্যেষ্ঠ তালেবান কমান্ডার। তাই তার মৃত্যু সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রভাব ফেলবে।

আফগানিস্তানে ১৭ বছর ধরে চলে আসা যুদ্ধ শেষ করতে যখন পশ্চিমা সমর্থিত নিরাপত্তা বাহিনী এবং তালেবান জঙ্গিরা একটি শান্তিপূর্ণ মীমাংসায় পৌঁছেছে, ঠিক তখনই মানানের মৃত্যুর বিষয়টি সামনে এলো।

তবে এই ঘটনার পরও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমায় খালিলজাদ এবং তালেবান প্রতিনিধিরা যুদ্ধের পথে না গিয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে নিজেদের অনুকূল অবস্থান তৈরির দিকে এগিয়ে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তালেবানতালেবানের জনকবিমান হামলাসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পয়েন্ট হারানো ম্যাচে পিএসজির চিন্তা বাড়াল নেইমারের ইনজুরি

পরবর্তী

জলবায়ু পরিবর্তনে চরম বিপর্যয়ের সন্ধিক্ষণে পৃথিবী

পরবর্তী
জলবায়ু পরিবর্তনের ফলে চরম বিপর্যয়ের সন্ধিক্ষণে পৃথিবী

জলবায়ু পরিবর্তনে চরম বিপর্যয়ের সন্ধিক্ষণে পৃথিবী

নির্বাচন কমিশন-ইভিএম

ইভিএমে ভোটগ্রহণ স্থগিত চেয়ে রিট

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT