চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমান বাহিনী গঠনে পূর্ণাঙ্গ সশস্ত্র বাহিনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৯
বাংলাদেশ
A A
বিমান বাহিনী

পাকিস্তান বিমান বাহিনীর পক্ষত্যাগী বাঙালি কর্মকর্তা ও পাইলটদের নিয়ে একাত্তরের ২৮শে সেপ্টেম্বর ডিমাপুরে গঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনী। শুরুতে ভারতীয় বিমান বাহিনী ৩টি বিমান ও প্রশিক্ষণ দেয়।

পাকিস্তান বিমান বাহিনীর বিদ্রোহী বাঙ্গালি কর্মকর্তা ও পাইলটরা যুদ্ধের শুরু থেকেই প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তখন আলাদাভাবে বাংলাদেশের কোন বিমান বাহিনী ছিলো না। এক পর্যায়ে বিমান বাহিনী গঠনের প্রয়োজনীয়তা দেখা দিলে একাত্তরের ২৮ শে সেপ্টেম্বর নাগাল্যান্ডের ডিমাপুরে বাংলাদেশ বিমান বাহিনী গঠন করা হয়। ভারতের উপহার হিসেবে দেয়া একটি ডাকোটা বিমান, একটি অটার বিমান ও একটি হেলিকপ্টার নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু হয়। শুরুতে কিলোফ্লাইট নাম দিয়ে ওই বাহিনীর অধিনায়ক করা হয় তখনকার স্কোয়াড্রন লিডার ও পরবর্তীতে বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরউত্তমকে।

যুদ্ধকালীন বিমান বাহিনী গঠনের সাথে সরাসরি জড়িত ছিলেন ক্যাপ্টেন সাহাবউদ্দিন আহমেদ বীরউত্তম ও ক্যাপ্টেন আকরাম আহমেদ বীরউত্তম।

বিমান বাহিনী গঠনের পর পাকিস্তানী লক্ষ্যবস্তুর ওপর একের পর এক আক্রমণ চালাতে থাকেন বিমান সেনারা। একুশে নভেম্বর থেকে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে সশস্ত্র বাহিনী নাম দিয়ে আক্রমণের সূচনা করে।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পূর্ণাঙ্গবিমান বাহিনীমুক্তিযুদ্ধসশস্ত্র বাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ালো সরকার

জুলাই ২৭, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ‍চূড়ান্ত

জুলাই ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বরিশালের শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর

জুলাই ২৭, ২০২৬

‘গ্যাস সংকট কাটতে লাগতে পারে আরও দুই সপ্তাহ’

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT