বিমান বাহিনীতে সর্বাধুনিক কার্গো

বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিক কার্গো বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশ বিমানবাহিনীতে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি ৫টি সর্বাধুনিক সি-১৩০ জে পরিবহন।
আধুনিকায়নের ধারাবাহিকতায় দেশের প্রথমবারের মতো রোববার বিমানটি যুক্তরাজ্য থেকে বাংলাদেশে অবতরণ করেছে।
কার্গো বিমানটি শুধু বিমান বাহিনী ও সসস্ত্র বাহিনী নয় দেশের যেকোনো দুর্যোগ মোকেবেলা ও মানবতায় সেবায় নতুন কাজ করবে বলে জানান সংশ্লিষ্টরা।
রবিবার দুপুর দেড়টা নাগাদ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে যুক্তরাজ্যের রয়েল এয়ার ফোর্সের সঙ্গে সরাসরি ক্রয় চুক্তি এবং মার্শাল এরোস্পেস এন্ড ডিফেন্স গ্রুপের সাথে রক্ষণাবেক্ষণ চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক সি-১৩০ জে পরিবহন বিমানটি অবতরণ করে।
কার্গো বিমানকে অভ্যর্থনা জানাতে সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মো. শফিকুল আলম ও যুক্তরাজ্যে হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনসহ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শনিবার যুক্তরাজ্য থেকে কার্গো বিমানটি মিশর ও মাশকাটে যাত্রাবিরতি নিয়ে রোববার বাংলাদেশে অবতরণ করে। বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জি এম শামীম রেজা বলেন, সি-১৩০ জে কার্গোটির মাধ্যমে বিমানি বাহিনীর আধুনিকায়নে আরও এগিয়ে গেল।
দেশে ও বিদেশে মানবিক সহয়তা ছাড়াও শান্তিরক্ষা মিশনে ব্যবহার করা হবে সি-১৩০ জে কার্গো এয়ার ক্রাফটটি।






