চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমান বাহিনী প্রধানের বৃক্ষরোপণ কর্মসূচী-২০২১ এর উদ্বোধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ১৫, জুন ২০২১
বাংলাদেশ
A A

বিমান বাহিনী সদরদপ্তরে গাছের চারা রোপণের মধ্য দিয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী-২০২১ এর শুভ উদ্বোধন করেছেন নবনিযুক্ত বিমান প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান।

আজ মঙ্গলবার বিমান সদরদপ্তরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন বিমানপ্রধান।

আজ বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

এতে বলা হয়, জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী-২০২১ এর সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ বিমান বাহিনী এ বছরও দেশের বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে ‘বৃক্ষরোপণ কর্মসূচী-২০২১’ গ্রহণ করেছে।

এ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান আজ বিমান সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে উক্ত কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। ‘

মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ জাতীয় বৃক্ষরোপণ অভিযানের এই প্রতিপাদ্য কে সামনে রেখে বাংলাদেশ বিমান বাহিনী এ বছরের বৃক্ষরোপণ অভিযান কর্মসূচী-২০২১ পালন করছে।

Reneta

এ সময় বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ বিভিন্ন গাছের চারা রোপণ করে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিমান সদরের পরিচালকগণ এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিট সমূহেও একই ধরনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচীর আওতায় বিমান বাহিনী বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গুনাগুন সম্পন্ন গাছের চারা রোপণ করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিমানপ্রধান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT