চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারে বিমান বাহিনী, ঘটনাস্থলে বাহিনী প্রধান

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
২:১৫ অপরাহ্ন ২৮, ডিসেম্বর ২০১৭
কক্সবাজার, বাংলাদেশ
A A
বিমান বিধ্বস্ত-ধ্বংসাবশেষ উদ্ধার-বিমানবাহিনী

কক্সবাজারের মহেশখালীতে আকাশে বিধ্বস্ত হওয়া বিমানবাহিনীর দু’টি প্রশিক্ষণ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করতে কাজ শুরু করছে বিমান বাহিনীর একটি দল। বৃহস্পতিবার সকাল থেকে তারা পৃথকভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। প্রতিনিধি দলকে সার্বক্ষণিক সহযোগিতা করছে কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি দল।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, ‘আজ সকাল থেকে বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার নাজমুলের নেতৃত্বে ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে। তারা সকালে মহেশখালী পৌঁছে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে সব জায়গায় পরিদর্শন করে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার কাজ শুরু করেছে। তাদের সাথে চকরিয়া, মহেশখালী ও কক্সবাজারের ফায়ার সার্ভিসের ৩টি টিম কাজ করছে।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল কালাম আজাদ জানান, বিমান বাহিনীর ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল মহেশখালী এসে আদর্শ উচ্চ বিদ্যালয়ে অবস্থান নেয়। এরপর দুইটি দলে ভাগ হয়ে প্রতিনিধিদলের সদস্যরা মহেশখালী পৌরসভার পুটিবিলা ও ছোট মহেশখালীর মাইজপাড়ার দুটি ভিন্ন স্পটে বিমানের ভগ্নাংশ উদ্ধারের কাজ শুরু করে। উদ্ধার হওয়া বিমানের ভগ্নাংশগুলো মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে কার্গো বিমানে করে ঢাকায় নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।

ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া হবে
বিমান বিধ্বস্তের কারণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ারও আশ্বাস দিয়েছে প্রশাসন। মো. আবুল কালাম আজাদ জানান, মহেশখালী পুটিবিলার ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আব্দুস সাত্তার ও ছোট মহেশখালীর লম্বাঘোনা বাজারের পাশে মাইজপাড়ার ক্ষতিগ্রস্ত পানের বরজ মালিকদের ক্ষতিপূরণ দেয়া হবে। ইতোমধ্যে তাদের নামের তালিকা পাঠানো হয়েছে।

ধ্বংসাবশেষ দেখতে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করেছে। মহেশখালীর পাশাপাশি কক্সবাজারের বিভিন্ন উপজেলা থেকে এই দৃশ্য দেখতে মহেশখালীতে ছুটছে লোকজন।বিমান বিধ্বস্ত-ধ্বংসাবশেষ উদ্ধার-বিমানবাহিনী

ঘটনাস্থল পরিদর্শনে মহেশখালীতে বিমান বাহিনীর প্রধান
ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার। বৃহস্পতিবার দুপুর ১.৩৭-এ হেলিকপ্টার যোগে মহেশখালীতে পৌঁছে হেলিকপ্টারে করেই তিনি বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারস্থান পরিদর্শন করেন বলে নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার ড.একেএম ইকবাল হোসেন।

Reneta

বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মহেশখালী পৌরসভার দক্ষিণ পুুটিবিলার বসতবাড়ির ওপর একটি বিমান বিধ্বস্ত হয়। আরেকটি বিধ্বস্ত হয় মাইজপাড়া গ্রামের পানের বরজের উপর। এ ঘটনায় ৪ পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে বলে আইএসপিআর সূত্র জানিয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: বিমান বিধ্বস্তমহেশখালী
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT