চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানের জরুরি অবতরণ: প্রধানমন্ত্রী দেশে ফেরার আগেই তদন্ত প্রতিবেদন

চকোর মালিথা চকোর মালিথা
১০:৫৫ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের জরুরি অবতরণের ঘটনায় বিমানের নিজস্ব তদন্ত কমিটি বুধবার দুপুরে রিপোর্ট দেবে। বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, রিপোর্ট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রোববার হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধান করছে আলাদা তিনটি তদন্ত কমিটি। সোমবার বিমান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী দেশে ফেরার আগেই দোষীদের বিরুদ্ধে ব্যস্থা নেয়ার সুপারিশ করা হয়।

আন্তর্জাতিক পানি সম্মেলন শেষ করে বুধবার রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। তার আগেই তদন্ত প্রতিবেদন দেওয়ার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ বিমানের কারিগরি প্রধান ক্যাপ্টেন বাশারকে প্রধান করে গঠিত বিমানের তদন্ত কমিটি।

Banglabid

বেসামরিক বিমান পরিবহর ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন,‘বিমান, সিভিল এভিয়েশন এবং মন্ত্রণালয়, এই তিনটি কমিটি কাজ করছে। এর বাইরে বিভিন্ন সিকিউরিটি এজেন্সিগুলোও তাদের নিজেদের মতো তদন্ত করছে। যেহেতু ফ্লাইট অপারেটিং এর দায়িত্ব বিমানের সেহেতু তাদের কাছ থেকেই প্রথমে জানতে হবে কোথায় ঝামেলা। তারা আগামীকাল দুপুরের মধ্যে রিপোর্ট করবে বলে আমাকে জানিয়েছে।’

ভিভিআইপি ফ্লাইট আকাশে ওড়ার আগে শতভাগ উড্ডয়ন উপযোগী কিনা তার ছাড়পত্র দেয় বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগ। এয়ারক্রাফটটির সবকিছু পরীক্ষা করে ছাড়পত্র দেয় তারা।

এ বিষয়ে মন্ত্রী জানান, ‘গোটা বিষয়টির দায়িত্ব ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্তর্গত। এখানে অনেকগুলো অংশ। এখন কোনটা দোষী সেটা এখন বলা মুশকিল।’

Reneta

স্পর্শকাতর এই ফ্লাইটটি কেন ওড়ার ছাড়পত্র পেয়েছিলো তা নিয়ে বিমানের প্রকৌশল এবং ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক আসাদুজ্জামানকে গত সোমবার সংসদীয় কমিটির বৈঠকে তোপের মুখে পড়তে হয়।

গত রোববার যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। কয়েকঘণ্টা পরে ত্রুটি সারিয়ে বিমানটি হাঙ্গেরির পথে রওনা দেয়।

আন্তর্জাতিক পানি সম্মেলনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ওইদিন সকালে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে (বিজি১০১১) হাঙ্গেরির উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন প্রধানমন্ত্রী।

ওই ফ্লাইটে পররাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকারমন্ত্রী, পানিসম্পদমন্ত্রীসহ ৯৯ জন আরোহী এবং ২৯ জন ক্রু ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোন উইকেটে কেমন বল করতে হয় তা জানতে হবে: তাসকিন

পরবর্তী

রাজধানীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত

পরবর্তী

রাজধানীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত

বিমান দুর্ঘটনা: শ্যাপেকোয়েন্সের পাশে ব্রাজিলসহ সারা বিশ্ব

সর্বশেষ

যা টিভিতে দেখতেন সিরিজে তাই উপভোগ করেছেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬

কাকে মিস করার কথা জানালেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে প্রাণ গেল আরও ৩ শিশুর

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT