চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানের চাকা ফেটে যাবার পর আকাশে আতঙ্কের এক ঘণ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ১১, জুন ২০১৭
বাংলাদেশ
A A

বিমানটি রাজশাহী যাওয়ার বদলে ঢাকায় ফিরে আসার ঘোষণা দেয়ার পরও প্রায় এক ঘণ্টা আকাশে চক্কর দেওয়ার সময় আতঙ্কিত হয়ে পড়েছিলেন অনেক যাত্রী। ফ্লাইটটি পরে নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

‘ওই সময়টা আল্লাহ আল্লাহ করছিলেন সবাই। নিরাপদে অবতরণের পর বের হয়ে আসার পর যেন নতুন জীবন পেয়েছি,’ জানিয়ে সেই সময়ের বর্ণনা দিয়েছেন এক যাত্রী।

ঠিক দুপুর ২টায় বিমানের ড্যাশ-এইট বিজি-৪৯১ ফ্লাইটটি রাজশাহীর উদ্দেশে ঢাকার আকাশে উড়ে। কিছুক্ষণ উড়ার পর ঘোষণা দেওয়া হয়, প্লেনটি আবার ঢাকায় ফিরে যাচ্ছে।

‘হঠাৎ এমন ঘোষণায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকার আকাশে ফিরে আসার পরও ল্যান্ডিং না করায় আতঙ্ক আরো বেড়ে যায়,’ মন্তব্য করে নিয়মিত বিমানে ভ্রমণ করা ওই যাত্রী বলেন: আমরা বুঝতে পারছিলাম যে সময়ের আগে অবতরণের কারণে ফ্লাইট থেকে তেল ফেলে দেওয়া হচ্ছে।

‘অনেকে বিষয়টা জানে না, আবার যারা জানে তারাও এরকম সময়ে আতঙ্ক কাটিয়ে উঠতে পারে না। তখন আমরা সবাই আল্লাহ-আল্লাহ করছিলাম,’ বলে জানান তিনি।

বিমান সূত্রগুলো চ্যানেল আই অনলাইনকে জানায়, ফ্লাইটটি উড্ডয়নের সময় একটি চাকা ফেটে যায়। সঙ্গে সঙ্গে তা ফ্লাইট কন্ট্রোল থেকে পাইলটকে জানানো হয়। পাইলটও পরীক্ষা করে বুঝতে পারেন একটি চাকা ফেটে গেছে। সে কারণে রাজশাহীর বদলে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে।

Reneta

চুরাশি জন যাত্রী বহনে সক্ষম ড্যাশ-এইট ফ্লাইটে যাত্রী ছিলেন ৭২ জন। তাদের একজন রাজশাহীর এমপি আব্দুল ওয়াদুদ দারা।

যোগাযোগ করা হলে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ফ্লাইটটি ঢাকায় ফিরে আসার পর প্রথমে আজই আবার আমাদেরকে ওই ফ্লাইটে রাজশাহী নিয়ে যাবার কথা ছিল।

‘পরে জানানো হয়, আজ আর যাওয়া সম্ভব হচ্ছে না। স্ত্রী-কন্যাসহ তাই বাসায় ফিরে যাচ্ছি,’ জানিয়ে এমপি দারা বলেন, ফ্লাইটটি কখন যাবে বিমান থেকে পরে জানিয়ে দেবে।

যোগাযোগ করা হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশন্স) শাকিল মেরাজ চ্যানেল আই অনলাইনকে বলেন, আজই ওই ফ্লাইটের যাত্রীদেরকে রাজশাহী পাঠানোর পরিকল্পনা ছিল। পরে তাদেরকে আগামীকাল পাঠোনোর সিদ্ধান্ত হয়েছে।

‘যথাযথ মাধ্যমে তাদেরকে কালকের ফ্লাইট শিডিউল সম্পর্কে জানানো হবে,’ বলে জানান তিনি।

বিমান সূত্রগুলো জানিয়েছে, ফ্লাইটটি ঢাকায় ফিরে আসার পর ফেটে যাওয়া চাকা ছাড়াও আরো দুয়েকটি সমস্যা পাওয়া গেছে। এ কারণে আজ আর ফ্লাইটটি রাজশাহী যায়নি, রোববার যাবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জরুরি অবতরণফ্লাইটবিমানবিমান বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT