চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানের ঘটনা নিয়ে মুখ খুললেন সনু নিগাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০০ পূর্বাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৬
বিনোদন
A A

সফর সঙ্গীদের অনুরোধে গান শুনিয়ে সমালোচিত হয়েছে ভারতীয় জনপ্রিয় সঙ্গীতশিল্পী সনু নিগাম। বিমানের যাত্রীদের অনুরোধে গান গাওয়াতে চাকরি হারাতে হয়েছে সেই বিমানের পাঁচ বিমান সেবিকাকে। বর্তমানে ভারতীয় পত্র-পত্রিকায় সবচেয়ে আলোচিত এই ইস্যু নিয়ে এবার মুখ খুললেন গায়ক।

সনু বলেন, এই ঘটনায় আমি অত্যন্ত বিরক্ত। এর আগেও বহুবার বিমানের ভিতরে ফ্যাশন শো হতে দেখেছি, এমনকি ছোট মাপের কনসার্টও হয়েছে বিমানে। প্রায়ই দেখেছি সুদীর্ঘ বিমান সফরে পাইলট এবং বিমানকর্মীরা নানা রকম জোকস বলেন। সেই সব যদি গ্রহণযোগ্য হয়, তাহলে আমার গান গাওয়ার জন্যে কেনো পাঁচ জন বিমান সেবিকাকে বরখাস্ত করা হল? মানুষকে কিছু মুহূর্তের আনন্দ দেওয়ার জন্যে এমন শাস্তির কোনও যৌক্তিকতা নেই। ‘

বহু গানের গায়ক সনু আরো বলেন, এটা খুবই দুঃখের এমন একটি পদক্ষেপের যৌক্তিকতা নিয়ে এদেশে কিছু করার কেউ নেই। এখন ভরসা শুধুমাত্র মিডিয়া। আমার মতে এই ধরনের ব্যবহার আদতে অসহিষ্ণুতারই প্রতীক।

সফরসঙ্গী হিসেবে সনু নিগামকে পেয়ে বিমান কর্মীদের যাত্রীরা অনুরোধ করেছিলেন যাতে অন্তত একটি গান শোনার ব্যবস্থা করে দেন। যাত্রীদের অনুরোধে বিমান কর্মীরা সনুকে গান গাইতেও রাজি করিয়ে ফেলেন। বিমানের অ্যানাউন্সমেন্ট সিস্টেমে খালি গলায় খুশ মেজাজে গান শোনান সনু।

মাঝ আকাশে সনুর ‘কনসার্ট’-এ বরখাস্ত হয় পাঁচ বিমানসেবিকা। কিন্তু অসামরিক বিমান নিয়ন্ত্রক বিষয়টাকে ভালো চোখে দেখেননি বিমানে অবস্থান করা যাত্রীরা।

সম্প্রতি ভারতের একটি বিমান সংস্থা জেট এয়ারওয়েস তাদের পাঁচজন বিমান কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কারণ তারা বিমানের ভেতর যাত্রীদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে বলিউড সঙ্গীতশিল্পী সনু নিগমকে গান গাইবার অনুমতি দিয়েছিলো। বিমান সংস্থা শুক্রবার জানিয়েছিল এক তদন্তের পর ওই পাঁচজন বিমান ক্রুকে বিমানের ফ্লাইট ডিউটি থেকে সাসপেণ্ড করা হয়েছে।

Reneta

সনু নিগামের যে গানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, দেখুন সেই ভিডিও


Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সঙ্গীতশিল্পীসনু নিগাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT