চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানকর্মীর এ কেমন আচরণ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৭ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

সান ফ্রান্সিসকো থেকে ডালাস যাওয়ার পথে এক মহিলার সঙ্গে খারাপ আচরণের কারণে আমেরিকান এয়ারলাইনস তাদের এক বিমান কর্মীকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।

বিমানটি উড়ার মুখে বিনা কারণেই ওই যাত্রীর সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন অভিযুক্ত বিমান কর্মী। কথা কাটাকাটির এক পর্যায়ে হঠাৎই মহিলার সঙ্গে থাকা বাচ্চাদের প্র্যামটি কেড়ে নেন ওই কর্মী এমনকি মহিলার গায়ে হাত তোলেন।

সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৫৯১ ফ্লাইটটি উড়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় এ্ই ঘটনা ঘটে।

এ ঘটনাটি একজন যাত্রী ভিডিও করার পর তা অনলাইনে পোষ্ট করে পর লেখেন, এক মহিলার থেকে তার বাচ্চাদের প্র্যামটি জোর পূর্বক কেড়ে নেন বিমানের কর্মী। মহিলার গায়ে হাত তোলে, তবে অল্পের জন্যে বাচ্চাদের গায়ে লাগেনি।

ভিডিওটিতে দেখা যায়, যখন অন্য একজন পুরুষ যাত্রী ঐ মহিলার হয়ে কথা বলেন তখন বিমানকর্মী তাকেও এক হাত নেন, তিনি বলেন আঘাত করো আমাকে, এসো ওটা নিয়ে এসো। এমনকি তারা সেই মহিলা ও তার বাচ্চাদের বিমান থেকে নামিয়ে দেয়।

ভিডিওতে আরও দেখা যায়, মহিলাটি তার দুই সন্তানকে নিয়ে দিশাহারা হয়ে কান্নায় ভেঙে পড়লে তখন অন্য যাত্রীরা তাদের সাহায্যে এগিয়ে আসেন। মহিলার অবস্থা দেখে এক ভদ্রলোক প্রতিবাদ করে বিমানকর্মীকে বলেন, ‘আপনি যদি এটা আমার সঙ্গে করতেন আমি আপনাকে মেরে মেঝেতে শুইয়ে দিতাম। আপনি আর একটু হলে তো বাচ্চাদের আঘাত করতেন!’

Reneta

তখন বিমানকর্মী বলেন, ‘আপনি সম্পূর্ণ ঘটনা জানেন না।’ ভদ্রলোক তখন বলেন, ‘জানতে চাই না, আমি শুধু জানি আপনি একটা বাচ্চাকে আঘাত করতে যাচ্ছিলেন।’ 

তবে আমেরিকান এয়ারলাইনস বলছে, এই ঘটনার জন্য তারা গভীরভাবে দুঃখিত, ওই নারী যাত্রী ও তার পরিবারের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে সেটা একেবারেই তাদের আদর্শের বিরোধী। যাত্রীদের সঙ্গে এরকম ব্যবহার সমর্থন যোগ্য নয় উল্লেখ করে বিমান সংস্থাটি জানায় তারা ওই বিমানকর্মীকে কাজ থেকে বরখাস্ত করেছে।

আমেরিকান এয়ারলাইনস পরে ওই মহিলা ও তার বাচ্চাদের বিমানের প্রথম শ্রেণীতে করে ডালাসে পৌঁছে দেয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে ব্যারিকেড ভেঙে সংসদ অভিমুখে বিক্ষোভ | Cockroach Party

দিল্লিতে ব্যারিকেড ভেঙে সংসদ অভিমুখে বিক্ষোভ

জুলাই ২২, ২০২৬

ট্রাম্পের নতুন শুল্কনীতিতে চাপে ভারতীয় জেনেরিক ওষুধশিল্প

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলএনজি টার্মিনালে ত্রুটি, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে তীব্র সংকট

জুলাই ২২, ২০২৬
ছবি: বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন।

সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

জুলাই ২২, ২০২৬
ছবি: প্রতিনিধি

এমপি নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT