চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভেদ থাকলেও জেনেভা আলোচনার প্রশংসায় বাইডেন-পুতিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ণ ১৭, জুন ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের অগ্রগতি যদিও খুব কম, তবে ২০১৮ সালের পরে প্রথম হওয়া এই বৈঠকে দুজনেই জেনেভা আলোচনার প্রশংসা করেছেন।

জো বাইডেন বলেন, মতবিরোধের বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। কিন্তু রাশিয়া আর কোনো নতুন স্নায়ুযুদ্ধ চায় না।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, বাইডেন একজন অভিজ্ঞতাসম্পন্ন রাষ্ট্রনায়ক এবং দুজনে একই ভাষায় কথা বলেছেন।

প্রায় তিন ঘণ্টাব্যাপী ওই আলোচনা হয়েছে, তবে যতটা সময়ব্যাপী আলোচনা হওয়ার কথা ছিলো তার থেকে কম সময় চলে আলোচনা।

বাইডেন বলেন, কথা বলার জন্য আর বেশি সময় ব্যয় করার দরকার নেই এবং রাশিয়ার সাথে সম্পর্কের উন্নতি করার এখন এক আসল সম্ভাবনা রয়েছে। 

বাইডেন রাশিয়ান এই নেতার জন্য উপহার হিসেবে তার পছন্দের বিশেষভাবে তৈরি অ্যাভিয়েটর সানগ্লাস আর বাইসনের একটি ক্রিস্টালের মূর্তি নিয়ে যান।

Reneta

পুতিন বাইডেনকে কোনো উপহার দিয়েছেন কিনা তা জানা যায়নি। এর আগে ২০১৮ সালে ফিনল্যান্ডের হেলসিংকিতে এক আলোচনা শেষে ডোনাল্ড ট্রাম্পকে সসার বল উপহার দিয়েছিলেন পুতিন।

দুই পক্ষই পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। একে অন্যের রাজধানীতে রাষ্ট্রদূত পাঠানোরও কথা বলেছেন তারা। এর আগে ২০২০ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তোলায় মার্চে পরামর্শের জন্য দুই দেশ থেকেই রাষ্ট্রদূত প্রত্যাহার করা হয়।

তবে অন্যান্য কিছু বিষয়ে মতৈক্য দেখা দিয়েছে। যেমন সাইবার নিরাপত্তা, ইউক্রেন এবং রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির ভাগ্য।

আলোচনায় বাইডেন বলেন, নাভালনি কারাগারেই মৃত্যুবরণ করলে রাশিয়ার জন্য ধ্বংসাত্বক পরিণতি বয়ে আসবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাইডেনবাইডেন-পুতিনযুক্তরাষ্ট্ররাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ফলাফল লুট করা হয়েছে, আমি পদত্যাগ করব না: মমতা ব্যানার্জি

মে ৫, ২০২৬

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে ৮ নম্বরে বাংলাদেশ

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

”হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন ক্যাটাগরিতে সহায়তা দেবে সরকার”

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদকে সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

মে ৫, ২০২৬

ভোটার তালিকায় বেশি নাম বাদ পড়া আসনগুলোতে তৃণমূলের ভরাডুবি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT