চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভীষিকার উইকেটে মুশফিকের ব্যাটিং শৈলী

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৩:৪৫ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম ব্যাটিং করছেন, উইকেটে ডিফেন্স করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে:  দলের অন্য ক্রিকেটাররা যখন ছুটি কাটান, তখন শরীর ফিট রাখতে জিমে ঘাম ঝরান মুশফিকুর রহিম। স্কিল অনুশীলনে ব্যাট হাতে নামেন সবার আগে। পরিশ্রমে বিশ্বাসী সেই ক্যারিয়ারের শুরু থেকেই। মুশফিকের টেকনিক নিয়ে আলোচনা মূল কারণ চট্টগ্রাম টেস্টে তার ১০৩ বলে ৩১ রানের ইনিংসটি।

বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ানের ব্যাটে আসা এ রান হয়ত তেমন কিছুই নয়। কিন্তু উইকেট বিচারে ১০৩ বল সংগ্রাম করা সহজ ছিল না মোটেও। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ব্যাটসম্যানদের পরীক্ষার আদর্শ এক ভূমি হয়ে ওঠে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ২২ গজ। বাংলাদেশের জন্য হুমকি হয়ে ওঠা দুই অজি স্পিনার লায়ন-ও’কিফকে দারুণভাবে সামলে মুশফিক আউট হয়েছেন পেসার কামিন্সের বলে।

চট্টগ্রাম টেস্টের প্রথম তিনদিন ব্যাটসম্যানদের পক্ষে কথা বলা উইকেট চতুর্থ দিনের সকাল থেকে হয়ে উঠল বোলারদের। বাড়তি বাউন্স, টার্নের পাশাপাশি হঠাৎ বল নিচু হয়ে যাওয়া। চতুর্থ দিনে এসে বোলারদের জন্য যেন সব সপে দেওয়ার পণ করেছে উইকেট। যেদিন কিনা দ্বিতীয়  ইনিংসে ব্যাটিংয়ে বাংলাদেশ।

ব্যাটসম্যানদের টেকনিক পরখের আদর্শ মঞ্চে একশ’র উপরে বল খেলে বড় বিপর্যয় (৪৩ রানে ৫ উইকেট) কাটিয়ে নিয়েছেন মুশফিক। কঠিন পরিস্থিতিতে উইকেটে কাটিয়েছেন ১২৮ মিনিট। তার ইনিংসে বাউন্ডারি মাত্র একটি। লায়ন,  ও’কিফকে সামলাতে দারুণ দক্ষতার পরিচয় দিয়েছেন। ব্যাট-প্যাডের মাঝে কোনো ব্যবধান রাখেননি। বিভীষিকার উইকেটে সাবলীল ব্যাটিং করেছেন। তামিম-সাকিব-সাব্বিররা যেভাবে আউট হয়েছেন তাতে ফুটে উঠেছে টেকনিকে দুর্বলতা।

দীর্ঘ পরিসরের ক্রিকেটে একজন আদর্শ ব্যাটসম্যানের যা কিছু অপরিহার্য উপাদান থাকা দরকার, তার পুরোটাই আছে মুশফিকের। পরিপাটি ও পরিশুদ্ধ টেকনিক। বলের মেধা-গুণ বিচার এবং পরিবেশ-পরিস্থিতি বুঝে নেওয়ায় মুশফিক সবার উপরে। ব্যাটিং কৌশল, দীর্ঘ সময় উইকেটে থাকার ধৈর্য, মনোযোগ, উইকেট বোঝা, নিজের টেকনিকের উপর বিশ্বাস। সবমিলে বাংলাদেশের উইলোবাজদের মধ্যে নাম্বার ওয়ান মুশফিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুশফিকুর রহিম
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT