চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভিন্ন অভিযোগে জাবিতে ১৭ শিক্ষার্থী বহিষ্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩২ পূর্বাহ্ন ৩১, জানুয়ারি ২০১৯
শিক্ষা
A A

ছাত্রী নিপীড়ন, মাদক গ্রহণ ও লাঞ্ছনার কয়েকটি ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে  ১৭ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার সকালে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৮ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩০৪তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় এবং মঙ্গলবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ দেয়া হয়।

আদেশে বলা হয়, মাইক্রোবায়োলোজি বিভাগের ১৭ ছাত্রীর আনা নিপীড়নের অভিযোগ তদন্ত করে একই বিভাগের ১১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

তাদের মধ্যে রয়েছেন, মাইক্রোবায়োলোজি বিভাগের ৪৫ ব্যাচের ছাত্র মো. নাঈম-ই-আক্তার, ইজাজ আহমেদ, মো. মেহেদী হাসান ও মো. ইকবাল হোসেন। তাদেরকে এবছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহিষ্কার এবং ৫ হাজার টাকা আর্থিক দণ্ড দেয়া হয়েছে।

একই বিভাগ ও ব্যাচের মো. সজিব হোসাইন, মো. আল-আমিন শৈশব, মো. আবু নাঈম ও জি এম তারিকুল ইসলামকে ৬ মাসের জন্য বহিষ্কার ও ৫ হাজার টাকা আর্থিক দণ্ড দেয়া হয়েছে।

Reneta

এছাড়াও ওই বিভাগ ও ব্যাচের মো. শাহরিয়ার খানকে ৩ মাসের জন্য বহিষ্কার ও ৫ হাজার টাকা আর্থিক দণ্ড এবং নাহিদুল ইসলাম ও মো. ওমর ফারুককে ৩ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের এক ছাত্রীকে নিপীড়নের অভিযোগে একই বিভাগের ৪৩ ব্যাচের আজগর হোসেন রাব্বিকে ৩ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

গত ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বটতলায় তিন শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় মো. রিজওয়ান রাশেদ সোয়ান (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, ৪৭ ব্যাচ), কে. এম. মাহিদ হাসান (প্রত্নতত্ত্ব বিভাগ, ৪৭ ব্যাচ) ও আহসানুজ্জামান শাওনকে (মার্কেটিং বিভাগ, ৪৭ ব্যাচ) সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আ ফ ম আমালউদ্দিন হলের ৩৩৫ নম্বর কক্ষে মাদক সেবনের ঘটনায় সিএসই বিভাগ ৪২ ব্যাচের শিক্ষার্থী মো: সাজ্জাদ হোসেন ও বাংলা বিভাগ ৩৯ ব্যাচের মো: মইন উদ্দিনকে (জনি) ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: বহিষ্কারলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাম্পের বাইরে থাকা ১ হাজার রোহিঙ্গা যৌথ বাহিনীর হাতে আটক

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুষ মামলায় ৩০ বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণিত, পরদিনই মৃত্যু

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তোশাখানা–২ মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ফেব্রুয়ারি ৮, ২০২৬

মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বাগেরহাটে সুপেয় পানির অভাবে নষ্ট হচ্ছে হাঁসের খামার ও মূল্যবান সম্পদ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT