চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভাগ ছাড়িয়ে এখন জেলায় পেট্রোল পাম্প ধর্মঘট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

খুলনা, রাজশাহী ও রংপুর; এ তিন বিভাগে ছাড়িয়ে এবার জেলায় জেলায় চলছে পেট্রোল পাম্প ধর্মঘট। এর ফলে পাম্প থেকে কোনো তেল বিক্রি করা হচ্ছে না।

১৫ দফা দাবি আদায়ে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের একাংশ রোববার সকাল থেকে এ ধর্মঘট করছে।

ধর্মঘটে নৈতিক সমর্থন দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন। তবে এর বিরোধিতা করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

রাজশাহী
রাজশাহীতে রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

সরকারের দেয়া প্রতিশ্রুতিসহ ১৫ দফা দাবি বস্তবায়নের লক্ষ্যে গতকাল সকাল ৬টা থেকে রাজশাহীতে অনির্দিষ্টকালের এ কর্মবিরতি চলছে। তেলের অভাবে মোটর সাইকেল ও স্থানীয় রুটে বাস চলাচলে সমস্যা দেখা দিয়েছে।

খুলনা
১৫ দফা বাস্তবায়নের দাবিতে খুলনাসহ ১৫ জেলায় ট্যাংকলরি মালিক -শ্রমিক ও জ্বালানী তেল ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রয়েছে।

Reneta

সোমবার ভোর ৬টা থেকে সকল পেট্রোল পাম্প ও ট্যাংকলরি বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের দ্বিতীয় দিনে তারা এ কর্মসূচি পালন করে। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর, এজেন্ট ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের ডাকে ধর্মঘট পালিত হচ্ছে। ফলে খালিশপুরের পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোর থেকে তেল উত্তোলন ও বিপনন সম্পূর্ণ বন্ধ রয়েছে।

পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি ও পরিবহন বন্ধ থাকায় যানবাহন চালকরা তেলের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন।

ঝিনাইদহ
১৫ দফা দাবিতে ঝিনাইদহের পেট্টোল পাম্পগুলোতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে । পাম্পগুলোতে বন্ধ রয়েছে পেট্রোলসহ সব ধরনের জ্বালানি তেল বিক্রি।

এতে দুর্ভোগে পড়েছে যানবাহনের চালক ও মালিকরা। পাম্পগুলোতে তেল নিতে গিয়ে চালকদের ফিরে যেতে দেখা গেছে। তবে এখনও স্বাভাবিক রয়েছে দূরপাল্লার যান চলাচল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্মঘটপেট্রোল পাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT