চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিবেক-মূল্যবোধ জাগ্রত করার মতো ভালো বই পড়তে হবে’

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৩:২৬ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

জঙ্গিবাদ প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে বিবেকে ও মূল্যবোধ জাগ্রত করার মতো সৃজনশীল ও গঠনমুলক বই পড়ানোর জন্য শিক্ষকদের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন।

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পাঠ্যবই-এর বাইরে, বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সরকারের সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এন্ড একসেস এনহান্সমেন্ট প্রজেক্ট বাস্তবায়নে বিশ্ব সাহিত্য কেন্দ্রের কার্যক্রম। ঢাকা বিভাগের সেরা সংগঠকদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় কেন্দ্রের মিলনায়তনে।

নাহিদ বলেন, শিক্ষকের সবচেয়ে বড় সাফল্য, শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলায়। সঠিক বই নির্বাচন ও তার পাঠাভ্যাস শিক্ষার্থীদের বিপথগামীতা থেকে রক্ষা করবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, উচ্চবিত্ত পরিবারের যারা ইসলামের নামে জঙ্গিবাদে জড়াচ্ছে, তারা ভুল শিক্ষা পাচ্ছে। ইসলামের নামে তাদেরকে ভুল শিক্ষা দেওয়া হচ্ছে। ইসলাম শান্তির ধর্ম। মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। মানুষ হত্যা মহাপাপ। তাই শিক্ষার্থীদের বিবেক জাগ্রত করার মতো ভালো বই পড়তে হবে।

Reneta

শিক্ষা প্রতিষ্ঠানে টানা ১০ দিন অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে যোগাযোগ করে খোঁজ খবর নেয়ারও পরামর্শ শিক্ষামন্ত্রীর।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, প্রত্যেক জাতির যে জাতীয় পতাকা থাকে সেই পতাকার নীচেই উন্মেষ ঘটে দেশপ্রেম। আর বই পাঠ মানুষকে নিজ দেশ, পতাকা ও মানুষের প্রতি ভালোবাসাকে জাগিয়ে তোলে।

তিনি আরও বলেন, “একজন শিক্ষার্থী যদি ৮০টা বই পড়ে বেরোবে, তখন তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে, তার হৃদয় উন্নত হবে। সে নিজেকে, দেশকে ভালোবাসতে শিখবে। পৃথিবীকে বড় করে দেখতে শিখবে।”

অনুষ্ঠানে পুরস্কারে ভূষিত করা হয় ১০ সেরা সংগঠককে।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সেকায়েপ প্রকল্পের পরিচালক ড. মো. মাহামুদ উল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিশ্ব সাহিত্য কেন্দ্রশিক্ষামন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে শিশু ও নারীর ওপর সহিংসতায় ইউনিসেফের গভীর উদ্বেগ  

মে ২৩, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ দিনের ঈদের ছুটি শুরু

মে ২৩, ২০২৬

ঈদ ফিরতি ট্রেনযাত্রা: ২ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মে ২৩, ২০২৬

ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের পদত্যাগ

মে ২৩, ২০২৬

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT