চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবাহ বিচ্ছেদ জীবনের সেরা সিদ্ধান্ত ছিল: মালাইকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ২৪, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

ব্যক্তিজীবন এবং ক্যারিয়ার নিয়ে প্রায় সময়ই সংবাদের শিরোনামে থাকেন বলিউডের জনপ্রিয় আইটেম কন্যা ও অভিনেত্রী মালাইকা আরোরা। কদিন আগেই প্রেমিক ও অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তার প্রেমের বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল। যদিও পরবর্তীতে দুজনই সেই গুঞ্জন উড়িয়েছিলেন।

তবে এবার অভিনেত্রী মুখ খুললেন প্রাক্তন স্বামী আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে।

বিবাহ বিচ্ছেদের প্রসঙ্গে বরাবরই সোচ্চার ছিলেন মালাইকা। সেই প্রেক্ষিতেই সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাতকারে অভিনেত্রী বলেছেন যে, বিবাহ বিচ্ছেদের সময়টি আমার জীবনের সর্বনিন্ম পর্যায়। কেননা তিনি এবং আরবাজ যখন বিচ্ছেদের সিদ্ধান্তে উপনিত হয়েছিলেন তখন তাকে অনেকবার ভাবতে হয়েছিল কীভাবে তিনি এবং তাদের ছেলে (আরহান খান) সেটি মোকাবেলা করবেন।

তিনি আরও বলেছেন, আমি আমার ব্যক্তিগত সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছি। সেই সময় আমার উপর নানান দিক থেকে চাপ ছিল। পারিবারিক, সামাজিক সব ধরনের চাপই ছিল আমার উপর। আমার সন্তান কীভাবে এটি মোকাবেলা করবে, আমি কীভাবে এটি মোকাবেলা করব, সমাজ কেমন হবে তা নিয়েও আমি মোকাবেলা করেছি।

শুধু তাই নয়, আমাকে এটাও ভাবতে হয়েছিল যে বিবাহ বিচ্ছেদের পর আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবো কিনা। তবে আমি সেটিকে ধরে রাখতে পেরেছি। বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন ছিল তবে সিদ্ধান্তটা সেরা ছিল আমাদের জন্য।

১৯৯৮ সালে বিয়ে করেন মালাইকা-আরবাজ খান। তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালে। প্রাক্তন দম্পতিদের ছেলে নাম আরহান খান। বর্তমানে সে বিদেশে উচ্চশিক্ষা নিচ্ছে। অপরদিকে মালাইকা-আরবাজ দুজনেই নিজ নিজ জীবনে এগিয়ে গেছেন। বর্তমানে মালাইকা ডেট করছেন অর্জুন কাপুরের সাথে, আরবাজের সঙ্গে সম্পর্ক রয়েছে জর্জিয়া আন্দ্রিয়ানির।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরবাজ খানবলিউডবিচ্ছেদবিবাহ বিচ্ছেদমালাইকা আরোরা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

পরবর্তী

চাঁদপুরে করোনা শনাক্তের সংখ্যা ও হার বেড়েছে

পরবর্তী

চাঁদপুরে করোনা শনাক্তের সংখ্যা ও হার বেড়েছে

রোমাঞ্চ ছড়িয়ে ১ রানের জয়ে সমতায় ইংল্যান্ড

সর্বশেষ

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT