চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবাহিত পুরুষের সাথে প্রেম নয়: জীবনের অভিজ্ঞতায় নীনা

সিএইচআই + এইচটিসিএইচআই + এইচটি
১:১৫ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২১
বিনোদন
A A

জীবনই মানুষের সবচেয়ে বড় শিক্ষাগুরু। সেই জীবন থেকে শিক্ষা নিয়েই সবসময়ই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নীনা গুপ্তা।

বিয়ে না করেই মা হওয়ার কারণে সমাজের নিন্দা কুড়িয়েছেন তিনি। বলিউডও একটা সময় তাকে একঘরে করেছিল। তবে সেই সব প্রতিবন্ধকতা কাটিয়ে জীবনকে নিজের মতো করে বাঁচবার সিদ্ধান্ত নিয়েছেন নীনা গুপ্তা। গত বছর মার্চে অনুরাগীদের উদ্দেশে একটা বড় উপদেশ দিয়েছেন অভিনেত্রী।

নারীদের উদ্দেশে ‘বাধাই হো’ খ্যাত অভিনেত্রী বলেছিলেন ‘বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ো না’। নীনা জানান, এই কাজ করে তিনি নিজে অনেক মুশকিলের মুখোমুখি হয়েছেন। মেয়ে মাসাবাকে একাই বড় করেছেন অভিনেত্রী। এখন মাসাবা বলিউডের অন্যতম সফল ফ্যাশন ডিজাইনার। সহজ ছিল না নীনা গুপ্তার এই মাতৃত্বের সফর। সমাজ, পরিবারের অনেকের সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে।

৬১ বছর বয়সী এই অভিনেত্রী আশির দশকে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন। শুধু তাই নয়, ভিভ রিচার্ডসের সন্তানের (মাসাবা গুপ্তা) মা হওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলে নীনা। যদিও কোনওদিন নিজের স্ত্রী মরিয়মের সঙ্গে বিয়ে ভেঙে নীনাকে বিয়ে করেননি ভিভ রিচার্ডস।

নানী গুপ্তার সাথে ভিভ রিচার্ডস ও কন্যা মাসাবা

সেই অভিজ্ঞতায় বর্ণনা করতে গিয়ে নীনা একটি ভিডিওতে বলেছিলেন, প্রেমে পড়ার আগে বিবাহিত পুরুষটি বলবে তার স্ত্রীকে সে পছন্দ করে না। অনেকদিন ধরে তাদের একসঙ্গে পথ চলতে সমস্যা হচ্ছে। এরপর তুমি তার প্রেমে পড়বে..সে কিন্তু বিবাহিত পুরুষ। তারপর তুমি বলবে..তোমরা আলাদ হচ্ছো না কেন? সে বলবে, আমাদের সন্তান রয়েছে, তাই আমি ডিভোর্স চাই না, দেখা যাক কী হয়! এরপর তোমরা লুকিয়ে লুকিয়ে দেখা করা শুরু করবে। সে (স্ত্রীকে) মিথ্যা বলে তোমার সঙ্গে ছুটি কাটাতে যাবে। ধীরে ধীরে বিষয়টা জটিল হয়ে যাবে। এরপর তুমি তার সঙ্গে রাত কাটাতে চাইবে, তোমরা হোটেলে যাবে তারপর তোমরা আরও রাত একসঙ্গে কাটাতে চাইবে এবং শেষমেষ তুমি বিয়ে করতে চাইবে। কিন্তু সে তার স্ত্রীকে ডিভোর্স দিতে রাজি হবে না। সে বলবে অপেক্ষা কর,বিষয়টা সহজ নয়, সম্পত্তি রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টস রয়েছে। তারপর তুমি মেজাজ হারাবে,অবসাদে ভুগবে, বুঝতে পারবে না কী করবে? শেষমেষ তুমি তার থেকে দূরে সরে আসতে চাইবে কারণ তোমার জীবনে অত সমস্যা তুমি সমালাতে পারবে না। তারপর কী করবে?

১৯৮৯ সালে জন্ম হয় ভিভ ও নীনার কন্যা মাসাবার। বাবার সঙ্গে যোগাযোগ থাকলেও সেভাবে তার সান্নিধ্য পাননি মাসাবা। দীর্ঘদিন পর ২০০৭ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরাকে বিয়ে করেন নীনা গুপ্তা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিকেটনীনা গুপ্তাবলিউডবাধাই হোসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘অজুহাত দিতে চাই না, তবে এটা পরিষ্কার পেনাল্টি ছিল’

মে ৬, ২০২৬

পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় মমতা, কী হতে পারে পরবর্তী ধাপ?

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত জোটের এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

মে ৬, ২০২৬

নেইমারের গোলেও জয় পায়নি সান্তোস

মে ৬, ২০২৬
জিমেইলের নাম পরিবর্তন

জিমেইলের ‘অদ্ভুত’ নাম পরিবর্তনে গুগলের নতুন ফিচার

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT