১৯৯১ সালের ২৫ অক্টোবর গৌরীর গলায় মালা পরিয়ে দিয়েছিলেন কিং খান শাহরুখ খান। দিল্লির সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের মেয়ে গৌরী শিবারকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। আজ বলিউড কিংয়ের ২৪তম বিবাহবার্ষিকী।
শুরু থেকেই অনেক বাধা-বিপত্তি এসছিলো তাদের প্রেমে। কিন্তু সব চড়াই-উতরাই পেছনে ফেলে আজ তারা সেরা দম্পতি, একে অপরের জীবনসঙ্গী। তাদের সুখী দাম্পত্য জীবন কাটছে দুই ছেলে আরিয়ান, অাব্রাম ও মেয়ে সুহানাকে নিয়ে।
শাহরুখ-গৌরীর বিবাহবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য সেরা এ দম্পতির কিছু অদেখা ছবি।
সেরা দম্পতি হিসেবে বলিউড পাড়াতে বেশ সুনাম রয়েছে শাহরুখ-গৌরীর।
যেকোনো সফলতায় স্ত্রীকে পাশে রাখতে পছন্দ করেন বলিউড বাদশা।
ছেলে আরিয়ান মেয়ে সুহানার সঙ্গে এক ফ্রেমে শাহরুখ ও গৌরী।
হাজরো স্মৃতিতে গৌরী-শাহরুখ।
ছোট ছেলে আব্রাম’র সঙ্গে শাহরুখ-গৌরীর দুষ্টুমি।







