রাজনীতি

‘বিপ্লব ও সংহতি দিবসে’ বিএনপির কর্মসূচি

‘বিপ্লব ও সংহতি দিবসে’ বিএনপির কর্মসূচি

ফাইল ছবি

৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সভা, সমাবেশ, সেমিনারসহ দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

এ কর্মসূচি নির্ধারণে রাজধানীর নয়াপল্টনে যৌথ সভা করে দলটি।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, কেন্দ্রীয় কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সদস্য, সম্পাদক, সহ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নিয়ে ওই যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করে বলেন, ৭ নভেম্বর সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। একইদিনে সকাল ১০ টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ।

৮ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং স্থানীয় নেতাকর্মীরা তাদের সুবিধা অনুযায়ী আলোচনা সভা করবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে। ইতোমধ্যে পোস্টার ছাপা হয়েছে।

এছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানান রুহুল কবির রিজভী।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ।

বিষয়:বিএনপি বিপ্লব ও সংহতি দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…