রাজনীতি

‘বিপ্লব ও সংহতি দিবসে’ গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়াকে মুক্তির শপথ বিএনপির

বিএনপি নেতার সংবাদ সম্মেলন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিপ্লব ও সংহতি দিবসে গণতন্ত্র পুনরুদ্ধার ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তির শপথ নিচ্ছে বিএনপি।

দিনটি উপলক্ষে দলের নেতা কর্মীদের নিয়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, এই দিনে নতুন করে গণতন্ত্রের পথে চলা শুরু করে বাংলাদেশ।

অভিযোগ করে বলেন, দেশে এখন আবার একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে। আবারও গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করেন তিনি।

বিষয়:বিএনপি বিপ্লব ও সংহতি দিবস মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…