স্পিন খেলায় পটু ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে ‘বিপ্লব’ শুরু করেছেন আমিনুল ইসলাম বিপ্লব। বাংলাদেশের পেসারদের টাইট বোলিংয়ের পর এ তরুণ লেগস্পিনারের ঘূর্ণিতে চাপে আছে ভারত। ৭৩ রানের মধ্যে স্বাগতিকের ৩ উইকেট তুলে নিয়েছে টাইগাররা, যার দুটিই বিপ্লবের।
ভারত: ৭৩/৩ (১১)
ইনিংসের প্রথম ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। শুরুর পাঁচ বলে ১০ রান আসলেও শেষ বলে রোহিত শর্মাকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন শফিউল ইসলাম। রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি ভারত অধিনায়কের।
রোহিতকে হারিয়ে ধীরে চলতে থাকে ভারত। বলের সঙ্গে রানের তাল রেখে চলতে থাকেন শেখর ধাওয়ান এবং লোকেশ রাহুল। এরমধ্যেই মাহমুদউল্লাহ রিয়াদ বল তুলে দেন আমিনুল ইসলাম বিপ্লবের হাতে।
অধিনায়ককে হতাশ করেননি উঠতি তারকা। অধিনায়কের হাতেই ক্যাচ বানিয়ে রাহুলকে ফেরান বিপ্লব। ১৭ বলে ১৫ করতে সক্ষম হন রাহুল। পরে ২২ করা শ্রেয়াস আয়ারকে অভিষিক্ত নাঈম শেখের ক্যাচ বানান মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা বিপ্লব।
এর আগে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।








