চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপুল জয়ে ‘গদি বাঁচালেন’ মমতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ন ০৩, অক্টোবর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এই জয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকা নিয়ে তার সব সংশয় দূর হয়ে গেল। 

আনন্দবাজার-সহ পশ্চিমবঙ্গের একাধিক গণমাধ্যম জানিয়েছে, বিজেপির যুবনেত্রী ও আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে তিনি হারিয়েছেন ৫৮ হাজার ৩৮৯ ভোটের রেকর্ড ব্যবধানে।

তবে বিজেপি প্রার্থীর দাবি, ‘সব ওয়ার্ডে রিগিং হয়েছে।’ রিগিং করে জেতার জন্য তৃণমূল কংগ্রেসকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

মোট ২১ রাউন্ড ভোট গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পান ৮৪ হাজার ৭০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ২৬ হাজার ৩২০ ভোট। আর বামজোটের প্রার্থী শ্রীজীব বিশ্বাস পেয়েছেন মাত্র ৪ হাজার ২০১ ভোট।

একই দিন গণনা চলা আরও দুটি বিধানসভা আসন মুর্শিদাবাদ জেলার শমসেরগঞ্জ এবং জঙ্গিপুরেও এগিয়ে রয়েছে তৃণমূল।

বিগত বিধানসভা নির্বাচনে বিজেপিনেতা শুভেন্দু অধিকারীর কাছে হেরেও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়মানুযায়ী সেই চেয়ার বাঁচাতে তাকে ৬ মাসের মধ্যে আবারও কোনো একটা বিধানসভা আসন থেকে জয়ী হয়ে আসতে হতো।

Reneta

দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রটি মূলত তার ঘাঁটি হিসেবেই পরিচিত। তবে বিগত বিধানসভা নির্বাচনে ‘জেদের বশে’ শুভেন্দুর সঙ্গে লড়তে গিয়ে হেরে যান নন্দীগ্রামে। এই ভবানীপুর আসনে জয়লাভ করেন বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়।

মমতার কথা বিবেচনা করে পরে পদত্যাগ করেন তিনি। সেই শূন্য আসনেই ভোটযুদ্ধে জয়লাভ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গত ৩০ সেপ্টেম্বর ভবানীপুরসহ এই তিনটি আসনে ভোট গ্রহণ করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: উপনির্বাচনভবানীপুরভারতমমতা বন্দ্যোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিল্লিতে কয়েকটি স্কুল ও সংসদে বোমা হামলার হুমকি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

সংসদ নির্বাচন: মঙ্গলবার রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ইয়োফাসের নতুন কমিটি গঠিত: সভাপতি মামুন শিবলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জয়

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালের নির্বাচনে সমাজতান্ত্রিক দলের জয়, রাষ্ট্রপতি হলেন অ্যান্টোনিও

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT