চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল সিজন থ্রি’র জমকালো উদ্বোধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ণ ২০, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

উদ্বোধনী মঞ্চ রাঙিয়ে ক্রিকেটপ্রেমীদের মন মাতিয়েছেন দেশী-বিদেশী তারকারা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫ টায় উদ্বোধনী অনুষ্ঠানের পর্দা উঠে। প্রায় রাত ১১টা পর্যন্ত এই অনুষ্ঠান চলে।

বহুল প্রত্যাশিত এই অনুষ্ঠান উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন হাজার হাজার দর্শক। আর যারা স্টেডিয়ামে যেতে পারছেন না, তাদের চোখ রয়েছে টেলিভিশনের পর্দায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে ‘চ্যানেল নাইন’।

Banglabid

সন্ধায় মডেল,অভিনেত্রী মৌ নৃত্য পরিবেশনের পর বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট ও এলআরবির আইয়ুব বাচ্চু। তিনি গাইলেন, সেই তুমি, রাখে আল্লাহ মারে কে, ‘হাসতে দেখো’ নিয়ে দর্শকদের বিমোহিত করেন।

এরপর ফোক শিল্পী মমতাজ তার গানে দর্শকদের মন মাতান।

রাত ৮টায় বিসিবি সভাপতির ভাষণের পর চলে দৃষ্টি নন্দন লেজার শো।

Reneta

বিপিএলের প্রথা অনুযায়ী বোর্ড প্রেসিডেন্টের উদ্বোধনের কথা থাকলেও অর্থমন্ত্রীর উপস্থিতে তাকে উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানান বিসিবি প্রেসিডেন্ট।

এর আগে, পাপন তার বক্তব্যে বাংলাদেশ ক্রিকেটের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা ওডিআই ক্রিকেটে ভালো করছি। বিশ্ব ক্রিকেটের কাছ থেকে সমীহ আদায় করে নিতে সমর্থ হয়েছি। এখন এতটুকু বলতে পারি, কোন ক্রিকেট খেলুড়ে দেশই বাংলাদেশে এসে সহজ জয় নিয়ে ফিরে যেতে পারবে না।

তবে টি২০ ক্রিকেটের সঙ্গে অভ্যস্থ না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা ওয়ানডে ক্রিকেটে ভালো করলেও অদৃশ্য কারণে টি২০ ক্রিকেটের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠতে পারিনি। ওয়ানডের মতো এখন আমাদের টি২০তেও ভালো করার চ্যালেঞ্জ রয়েছে।’

বিপিএল এক্ষেতে বড় ধরণের ভূমিকা রাখতে পারবে আশা প্রকাশ করে তিনি বলেন, এবারের আসরে ১৪০ জন বিদেশী খেলোয়াড় অংশ নিচ্ছে। আমি আশা করবো এদের সঙ্গে খেললে আমাদের ক্রিকেটাররা উপকৃত হবে।’

এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বলিউড-মশলা। কাহো না পেয়ার হ্যায়’ খ্যাত হৃত্বিক রোশন। তিনি যাবার কালে দর্শকদের বাংলায় বলেন, ‘ক্যামন আছেন’। তার সঙ্গে ছিলেন বলিউডের ‘কিক’ খ্যাত সুপারহিট নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ। এছাড়া সুরের ঝড় তোলেন কেকে।

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে হৃতিক রোশন দুপুরে অনুষ্ঠানস্থল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পৌঁছেন। দুপুর আড়াইটায় মঞ্চে উঠে ড্যান্সট্রুপসদের সঙ্গে ৩০ মিনিট রিহার্সেল করেন বলিউডের এ সুপারস্টার। ঢাকায় এটাই হৃতিকের প্রথম সফর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে বিপিএলের তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায় তাকে।

এদিকে বিপিএলের উদ্বোধণী অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। স্টেডিয়ামের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় দুই হাজার সদস্য কাজ করেছে। পুলিশ, আর্মড পুলিশ, র‌্যাব ও ফায়ার সাভির্সের কর্মীরা কাজ করেন।

অনুষ্ঠান উপলক্ষ্যে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের আশপাশেও দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। টিকিট না পেয়ে হতাশ অনেক দর্শক বাসায় ফিরে যান।উদ্বোধনের একদিন পর রোববার থেকে মিরপুর স্টেডিয়ামে বিপিএলের তৃতীয় আসরের দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের কৃষি উপদেষ্টা সিএস করিম আর নেই

পরবর্তী

ফাঁসির দাবিতে রাতেও শাহবাগে গণজাগরণ মঞ্চ

পরবর্তী

ফাঁসির দাবিতে রাতেও শাহবাগে গণজাগরণ মঞ্চ

আইডিবি ক্রিকেট টুর্নামেন্টে আজ মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

সর্বশেষ

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ আসিফ আলি জারদারির

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT