চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল শুরু ৫ জানুয়ারি

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১০:২৩ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় সংসদ নির্বাচনের কারণে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। আগামী অক্টোবরে মাঠে বল গড়ানোর কথা থাকলেও তিন মাস পিছিয়ে ২০১৯ সালের ৫ জানুয়ারি পরের আসর শুরুর নতুন তারিখ ঘোষণা করেছে বিপিএল গর্ভনিং কাউন্সিল।

রোববার মিরপুরে বিপিএলে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে আনঅফিসিয়াল সভা শেষে গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘৫ জানুয়ারি শুরু হয়ে বিপিএলের ষষ্ঠ আসর চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।  আর খেলোয়াড় ধরে রাখার ক্ষেত্রে স্থানীয় ও বি‌দে‌শি মি‌লে ৪ জন থাক‌বে। এক্ষে‌ত্রে কোনো ফ্র্যাঞ্চাই‌জি চাই‌লে চারজনই স্থানীয়  কিংবা সমান সংখ্যক বি‌দে‌শি প্লেয়ার ধ‌রে রাখ‌তে পার‌বে। অক্টোবরের যে কোনো একটি দিন হবে প্লেয়ার্স ড্রাফট।’

নির্বাচন শেষ করেই বিপিএল আয়োজনের ইচ্ছা বিসিবির। নির্বাচনের সম্ভাব্য তারিখ যদি পিছিয়ে যায় তখন কী হবে; জানতে চাইলে জালাল ইউনুস বলেন, ‘যতটুকু জানতে পেরেছি ডিসেম্বরের শেষ দিকে নির্বাচন হওয়ার কথা। যদি নির্বাচনের তারিখ পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা যায় তাহলে আমরা ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বসে বিপিএল শুরুর তারিখ সমন্বয় করে নেব।’

২০১৮ সালের বিপিএল মাঠে গড়াবে ২০১৯ সালের শুরুতে। যে কারণে এক মৌসুম বিরতি পড়ে যাচ্ছে বিপিএল আয়োজনে। বিপিএলের সপ্তম আসর ২০২০ সালের মার্চে আয়োজনের ব্যাপারে একমত হয়েছে গভর্নিং কাউন্সিল ও ফ্র্যাঞ্চাইজি মালিকরা। অবধারিতভাবেই বিপিএল ক্যালেন্ডার থেকে বাদ পড়ছে ২০১৮ সাল।

এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘বিপিএল আয়োজন প্রতি বছর ডিসেম্বর থেকে মার্চের মধ্যে করার ব্যাপারে আমরা ভাবছি। আন্তর্জাতিক সূচি মাথায় রেখে এবং সেটির সঙ্গে সমন্বয় করে আমরা বিপিএল করবো। ২০২০ সালের মার্চে সপ্তম আসরটি করবো।’

Reneta

বিপিএলের তারিখ অনির্দিষ্ট থাকলে প্রভাব পড়তে পারে দেশের ঘরোয়া লিগের সূচিতে। গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল ৫ ফেব্রুয়ারি। আগামী লিগ তাহলে কবে? ঘরোয়া লিগের ব্যাপারে প্রশ্নের জবাব দেন সভায় অংশ নেয়া ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) চেয়ারম্যান ও খুলনা টাইটানসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ।

তিনি বলেন, বিপিএল শেষেই ঢাকা প্রিমিয়ার লিগ হবে। ঘরোয়া অন্যান্য যে আসর প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, ‍তৃতীয় বিভাগ, বিসিএল, জাতীয় লিগ-এসব আসরের কয়েকটি আমরা বিপিএলের আগেই শেষ করতে চাচ্ছি। ‍দুটি স্লটে ঘরোয়া ক্রিকেট চলবে। একটি বিপিএলের আগে ও একটি পরে।’

বিপিএলের পঞ্চম আসরে পাঁচ বিদেশি খেলানোয় অনেক দেশি ক্রিকেটারই দল পাননি। ভালো পারফর্মারও একাদশে বঞ্চিত হয়েছিলেন বিদেশিদের ভিড়ে। বিষয়টির সমালোচনা করেছিলেন সাকিব আল হাসানের মত ক্রিকেটাররাও। এক আসর পরই আবার তাই আগের চার বিদেশির নিয়মে ফিরে যাচ্ছে বিপিএল। সঙ্গে খেলোয়াড় ধরে রাখার নিয়মও ঠিক করা হয়েছে।

ষষ্ঠ আসরের ভেন্যু তিনটিই থাকছে। খেলা হবে মিরপুর, সিলেট ও চট্টগ্রামে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT