চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল শিরোপা লড়াইয়ে ঢাকা রাজশাহী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ পূর্বাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৬
স্পোর্টস
A A

বিপিএলের প্রথম দুই আসরে এবারের রাজশাহী কিংস খেলেছিলো দুরন্ত রাজশাহী নামে। দুই আসরেই সেমিফাইনাল খেলে উত্তরবঙ্গের দলটি। ২০১২ সালের প্রথম আসরের বিপিএল সেমিফাইনালে উঠেছিল দুরন্ত রাজশাহী। তবে বরিশাল বানার্সের কাছে ৮ উইকেটে হেরে বিদায় নেয় রাজশাহী। ২০১৩ সালের দ্বিতীয় বিপিএলেও সেমিফাইনালে যায় দুরন্ত রাজশাহী। সেবার চিটাগং কিংসের কাছে চার উকেটে হেরে বিদায় নিতে হয় তাদের।

তবে ২০১৬ সালের চলতি বিপিএলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে রাজশাহী কিংসকে ফাইনালে তুলে এনেছেন ড্যারেন স্যামি। চিটাগং ভাইকিংসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে অধিনায়কোচিত এক ইনিংস খেলে দলকে দ্বিতীয় কোয়ালিফায়ারে তোলেন তিনি।

বিপিএলের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকা, ২০১২ ও ২০১৩ সালে  ‘গ্ল্যাডিয়েটর্স’  নামে শিরোপা জিতেছিল। সেই ঢাকা চতুর্থ বিপিএলের ফাইনালে। শুধু ‘গ্ল্যাডিয়েটর্স’ বদলে ‘ডায়নামাইটস’।

Banglabid

সেই ঢাকার সামনেই বিপিএলের চতুর্থ আসরের ফাইনালে আজ সন্ধ্যা পৌনে ছয়টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রাজশাহী কিংস।
বিপিএলের চতুর্থ আসরের লিগ পর্ব শেষে শীর্ষ দল হিসেবেই প্লে-অফে জায়গা করে নিয়েছিল ঢাকা ডায়নামাইটস। প্রথম কোয়ালিফায়ারে খুলনা টাইটান্সকে ৫৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় সাকিবের দল।

অন্যদিকে প্রথম দিকের ধাক্কা সামলে চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নেয় রাজশাহী। এলিমিনেটরে চিটাগং ভাইকিংসকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নেয় ড্যারেন স্যামি ও সাব্বির রহমানের দল। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে হারিয়ে ফাইনালে ঢাকার সঙ্গী হয় রাজশাহী।

মিরপুরের হোম অব ক্রিকেটে ফাইনাল ম্যাচে ঢাকা ও রাজশাহী দুই দলের ওপরই চাপ থাকবে বলে মনে করেন ঢাকার অলরাউন্ডার নাসির হোসেন। বৃহস্পতিবার তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘অবশ্যই ফাইনাল ম্যাচ বিগ ম্যাচ। চাপ আমাদের ওপর থাকবে; তাদের ওপরও থাকবে। আমার মনে হয় না এমন কোনো চাপ আছে যে আমরা ওদের কাছে দুইটা হারছি; এমন কোনো কিছুই না। কাজ যেটা সেটা হচ্ছে (মাঠে) গিয়ে পারফর্ম করা। ইনশাল্লাহ, আমরা চ্যাম্পিয়ন হবো। রাজশাহী খারাপ টিম না; ভালো টিম। কারণ তারা ভালো খেলছে। আমার মনে হয় ফাইনালে যারা কম ভুল করবে তাদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বেশি থাকবে।’

Reneta

লিগ পর্বের সবগুলো ম্যাচেই বোলিং অসাধারণ হয়েছে রাজশাহীর। ফিল্ডিংটা অন্য যে কোনও দলের চেয়ে সেরা। কিন্তু ব্যাটিংটা মাঝে মাঝে ভুগিয়েছে রাজশাহীকে। ফাইনাল জিততে অবশ্যই দলের ব্যাটিং ইউনিটকে ভালো করতে হবে বলে মনে করনে স্যামি, ‘আমাদের অবশ্যই তিন বিভাগে সেরা ক্রিকেট খেলতে হবে। সেই সঙ্গে বোলিংয়ে ধারাবাহিকতা রাখতে হবে। এবং অবশ্যই আগের চেয়ে ব্যাটিংটা ভালো করতে হবে।’

লিগ পর্বের দুই ম্যাচেই ঢাকা ডায়নামাইটসকে হারিয়েছিল রাজশাহী কিংস। কাগজে-কলমে ঢাকাই এগিয়ে। মাহেলা জয়াবর্ধনে, কুমারা সাঙ্গাকারা, ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, এভিন লুইস, রবি বোপারা, সেকুগে প্রসন্ন সঙ্গে সাকিব আল হাসান। এরা সবাই ম্যাচ ভাগ্য গড়ে দিতে পারেন।
এছাড়া নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন ও  মেহেদী মারুফও কম যান না। তাদের সামর্থ্যও কম নয়। কাগজে-কলমে সবার চেয়ে সমৃদ্ধ। সবচেয়ে শক্তিশালী।

অন্যদিকে রাজশাহী সে তুলনায় ঐ মানের তারকা নেই একজনও। ড্যারেন স্যামিই শীর্ষ তারকা। দলটির অন্যতম চালিকাশক্তিও এ ক্যারিবীয়ান। ড্যাশিং সাব্বির রহমান রুম্মনও রাজশাহীর বড় সম্পদ। সাথে ইংলিশ অলরাউন্ডার সামিত প্যাটেল। মূলত এ তিনজন কেন্দ্রিক দল রাজশাহী। তবে অভিষেক টি-টুয়েন্টিতে পাঁচ উইকেট নেওয়া আফিফ হোসেন ধ্রুব’র দিকেও তাকিয়ে থাকবে রাজশাহী।

এদের সমন্বয়েই তৃতীয়বারের মতো ঢাকার বিপক্ষে জ্বলে উঠতে পারলেই বিপিএলের প্রথম শিরোপা ঘরে তুলতে পারবে রাজশাহী। আর রাজশাহী কিংস সেটা না পারলে তৃতীয়বারের মতো বিপিএল শিরোপা যাবে ঢাকার ঘরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল টি২০ ২০১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১৬, ২০২৬

ডারউইনে শান্ত-মিরাজদের রূপকথা, অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় বাংলাদেশের

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

পাহাড়ি সড়কে মুহূর্তেই নিভে গেল ৪ প্রাণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা (আল জাজিরা)।

ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া: ট্রাম্পের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ

আগস্ট ১৬, ২০২৬

মিরাজ ৫, হাসানের ৩ উইকেট, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT