বিপিএল ফুটবলের দ্বিতীয় জয় পেয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে পুরোনো ঢাকার দল রহমতগঞ্জ এমএফএস। তারা ২-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারা ক্লাব’কে।
ময়মনসিংহের রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে চতুর্থ রাউন্ডের শেষ ম্যাচের শুরু থেকেই বারিধারা’কে কোণঠাসা করে ফেলে রহমতগঞ্জ। প্রথমার্ধের ইনজুরি সময়ে সিউ জুনাপিও’র গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ।
দ্বিতীয়ার্ধেও তাদেরই আধিপত্য ছিলো। ৮৯ মিনিটে গাম্বিয়ান ফরোয়ার্ড দাউদা সিসে’র গোলে নিশ্চিত হয় রহমতগঞ্জের ২-০’র জয়। ৪ ম্যাচে ৮ পয়েন্ট পেয়েছে রহমতগঞ্জ,সমসংখ্যক ম্যাচে উত্তর বারিধারা’র সংগ্রহ তিন পয়েন্ট।
বৃহষ্পতিবার ময়মনসিংহেই শুরু হচ্ছে পঞ্চম রাউন্ডের খেলা।








