চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল ফিক্সিং নিয়ে ন্যানেসের নতুন বোমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫০ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের স্পট ফিক্সিং নিয়ে নতুন বোমা ফাটিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ন্যানেস। অ্যাশেজের ফিক্সিং খবর চাউর হওয়ার পর এবিসি রেডিওতে বিষয়টি নিয়ে কথা বলতে যান ন্যানেস। শুক্রবার কথায় কথায় সেখানেই দাবি করেন, তিনি যে বছর বিপিএল খেলতে আসেন সে বছর সবার চোখের সামনে ফিক্সিং করেন ফ্রাঞ্চাইজি মালিকরা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে মজার আসর হিসেবে আখ্যায়িত করে ন্যানেস বলেন, ‘বিপিএল আরেকটা মজার টুর্নামেন্ট, যেখানে মালিকরা এগিয়ে আসত। তাদের মাঠে প্রবেশের অনুমতি ছিল না। কিন্তু একজন টিম ম্যানেজার মালিকের কাছে যেত এবং বলত আমরা এরপর কী করতে যাচ্ছি।’

ন্যানেস ২০১৩ সালে বিপিএলে খেলতে আসেন। ওই বছর তিনি সিলেট রয়্যালসের হয়ে মাঠে নামেন। একই বছর মোহাম্মদ আশরাফুল ফিক্সিং কাণ্ডে জড়িয়ে আলোচনায় আসেন। আলোচিত সেই বছরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের এক মালিক ফিক্সিংয়ে অভিযুক্ত হন।

সিলেট রয়্যালসের জার্সিতে ন্যানেস
Banglabid

ন্যানেস বলেন, ‘তারপর মাঠে থাকা ম্যানেজার কোচের কাছে যেত। নিরাপত্তাকর্মীরা বলতেন অনেক হয়েছে। তারপরও এটা চলত। মালিকরা ফোনে যোগাযোগ রাখত। তারা কোচের সঙ্গে সব সময় টাচে থাকত। নিরাপত্তাকর্মীরা জানত, মাঠে যারা থাকত তারা জানত, সবাই জানত।’

৪১ বছর বয়সী এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার হয়ে একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টি-টুয়েন্টি খেলেছেন ১৭টি।

ফিক্সিংয়ের প্রক্রিয়া বর্ণনা করতে যেয়ে তিনি বলেন, ‘স্পটে যারা থাকত, তাদের শার্টে একটি মাইক্রোফোন লাগানো থাকত। কোমরে থাকতে ১০টি মোবাইল। এভাবে তারা তথ্য আদান-প্রদান করতো। নিরাপত্তকর্মীরা তাদের ঠেলে দেয়া ছাড়া কিছু করত না। আসলে বাংলাদেশে  অন্য কিছু তারা করতে পারত না।’

Reneta

রেডিও অনুষ্ঠানে অ্যাশেজের ফিক্সিং নিয়ে কথা বলতে যেয়ে ন্যানেস বলেন, ‘আমার মনে হয় না অস্ট্রেলিয়ার কেউ এর সঙ্গে জড়িত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেকসই উন্নয়নে ইসলামী অর্থায়ন বাড়ছে

পরবর্তী

টেবিলে রক্তাক্ত ছুরি, মেঝেতে বৃদ্ধার গলাকাটা লাশ

পরবর্তী
প্রকাশ্য সাক্ষাৎকারে নারী বক্তা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেবিলে রক্তাক্ত ছুরি, মেঝেতে বৃদ্ধার গলাকাটা লাশ

অসহায় শিশু নির্যাতনের শিকার, দুর্দশাগ্রস্ত অবস্থায় বসে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুর যৌন নির্যাতনের প্রতিবেদন জাতীয় বিপর্যয়: ম্যালকম টার্নবুল   

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT