চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল নিয়ে বাজির জেরেই কি বাড্ডায় শিক্ষার্থী হত্যা?

আরেফিন তানজীবআরেফিন তানজীব
২:০৩ অপরাহ্ন ১৫, নভেম্বর ২০১৭
অপরাধ
A A

বিপিএল খেলার বাজি নিয়ে বাকবিতণ্ডা এবং হাতাহাতির প্রতিশোধ নেয়ার জের ধরেই বেসরকারি মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিম আহমেদ ইমাদ উদ্দিনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গুলশান শাখার উপ-কমিশনার মোস্তাক আহমেদ।

ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার এবং হত্যাকাণ্ডের মূল আসামি আসিফ শিকাদারকে কুমিল্লার চাপাপুরের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

বুধবার দুপুরে গুলশান উপ-কমিশনারের কার্যালয়ের এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় মোস্তাক আহমেদ বলেন: গত ৫ নভেম্বর রাতে আসিফ শিকদারের সঙ্গে বিপিএলের খেলার বাজি নিয়ে বাকবিতণ্ডা এবং হাতাহাতিতে জড়ায় নাসিম আহমেদ। রাতে আসিফ বাসায় ফেরার পর প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করে। এজন্য ৬ তারিখ সকালে পূর্ব বাড্ডার পোস্ট অফিসের নয়ন ডাক্তারের বাসার পাশের গলিতে ধারালো ছুরি দিয়ে নাসিম আহমেদকে আঘাত করে আসিফ শিকদার।

‘প্রথমে পেটে, তারপর পিঠে আঘাত করা হয়। এসময় নাসিম আহমেদ চিৎকার করলে আসিফ শিকদার প্রথমে পালিয়ে গিয়ে বাড্ডার গুদারাঘাট এলাকায় অবস্থান নিয়ে তার বাবাকে ঘটনার কথা জানায়’, বলেন পুলিশ কর্মকর্তা মোশতাক আহমেদ।তিনি জানান: এরপর নাসিম আহমেদের নিহত হওয়ার ঘটনা জানাজানি হয়ে গেলে সেখান থেকে পালিয়ে সে কুমিল্লার চাপাপুরে তার মায়ের কাছে পালিয়ে যায়। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসিফ শিকদার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এবং এলাকায় এসি মেরামতের কাজ করতো। আর নিহত নাসিম আহমেদের বিরুদ্ধে ২০১৬ সালে মাদক আইনে মামলা ছিলো এবং এলাকায় প্রভাব বিস্তার করে চলতো।

Reneta

পুলিশের পক্ষ থেকে জানানো হয়: বিপিএল নিয়ে জুয়া, বাজির মতো অপকর্ম রুখতে পুলিশ তৎপর রয়েছে। বিট পুলিশ, কমিউনিটি পুলিশের মাধ্যমে বিভিন্ন এলাকায় বিপিএলকে কেন্দ্র করে কেউ যেন আর এ ধরণের অপরাধ করতে না পারে সেজন্য তৎপরতা বাড়ানো হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: জুয়াবাজিবিপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

সাত নারী সংসদের মধ্যে ছয়জন বিএনপি’র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ঢাকা-১৪-নির্বাচনে কারচুপির অভিযোগ সানজিদা তুলি’র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সংসদে বিএনপির নিরঙ্কুশ জয়, গণভোটে দ্বিগুণ ‘হ্যাঁ’ ভোট

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

তারেক রহমানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT