চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল ঘিরে চট্টগ্রামে আগ্রহ কম

অমৃত মলঙ্গীঅমৃত মলঙ্গী
১১:৪৭ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
টিকিটের জন্য অপেক্ষা

টিকিটের জন্য অপেক্ষা

চট্টগ্রাম থেকে: কোথাও কোন ব্যানার নেই। নেই রংয়ের ছটা। জিইসি মোড় থেকে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পর্যন্ত আসতে বোঝাই গেল না এই শহরে বিপিএল এসেছে। বন্দরনগরীর আরেক ভেন্যু এমএ আজিজ স্টেডিয়াম। সেখানে খেলা হবে না, তবে টিকিট বিক্রি চলছে। সেখানে কাউন্টারে ঢুঁ মারতেই চোখে পড়ল ‘লম্বা’ একটা লাইন। এই লম্বা চিরপরিচিত লম্বা নয়। বড়জোর শ’চারেক মানুষের অপেক্ষা। তবে ভেতরে ভেতরে বিভিন্ন উপায়ে ছুটির দিনের টিকিট ঠিকই বিক্রি হয়ে গেছে!

বেলা দশটা নাগাদ এমএ আজিজ স্টেডিয়ামের কাউন্টারে এমন চিত্র চোখে পড়েছে। টিকিট পেতে ভোগান্তি হবে দেখে রাত বারোটার দিকে লাইনে দাঁড়ান ছোটপোল এলাকার তরুণ আরমান। টিকিট বিক্রি শুরু হতেই সবার আগে দুটি পকেটে পুরে ঘুমঘুম চোখে বাড়ির পথ ধরলেন। যাওয়ার আগে বলে গেলেন, ‘শুধু-শুধু এত রাতে এসেছিলাম।’

সবচেয়ে অবাক করার বিষয়, ম্যাচের একদিন আগেও সাগরিকার স্টেডিয়াম এলাকায় এতটুকু সাজসজ্জা নেই। মাঠসজ্জার দায়িত্বে থাকা এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বললেন, যতক্ষণে ডিজাইন পেয়েছেন, কাজ গুছিয়ে নিতে একটু সময় লাগছে। বিকেল নাগাদ পরিবেশ পাল্টে যাবে।

বৃহস্পতিবার বুথ থেকে টিকিট দেয়া শুরু হয় সকাল ১০টায়। কাউন্টার খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড ও ছাদের টিকিটের দাম ২০০০ টাকা। ক্লাব হাউস ৫০০ টাকা। পশ্চিম গ্যালারি ৩০০ ও পূর্ব গ্যালারি ২০০ টাকা। ২৪ থেকে ২৯ নভেম্বর এখানে ১০টি ম্যাচ হবে।

শুক্রবার দুটি ম্যাচ। স্থানীয় সময় দুপুর দুইটায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং খুলনা টাইটানস। সন্ধ্যা সাতটার ম্যাচে স্বাগতিক চিটাগং ভাইকিংস লড়বে সিলেট সিক্সার্সের বিপক্ষে।

বিপিএল ঘিরে চট্টলাবাসীর আগ্রহ কেন কম, এমন প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষ পয়েন্ট টেবিলে চিটাগাংয়ের অবস্থান নির্দেশ করছেন। একইসঙ্গে ঘরের ছেলে তামিমের অন্য দলের খেলাও বড় একটা কারণ।

Reneta

তামিম ইকবাল খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। সাত দলের মধ্যে চিটাগং এখন পর্যন্ত সবার নিচে। ছয় ম্যাচের মধ্যে তারা জয় পেয়েছে একটিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল ২0১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে?

জুলাই ৫, ২০২৬

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT