চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল কনসার্ট: দর্শকদের জন্য মাত্র ৫ হাজার টিকেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

১১ ডিসেম্বর মাঠে গড়াবে বঙ্গবন্ধু বিপিএল। তার আগে ৮ ডিসেম্বর সন্ধ্যায় শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে জমকালো উদ্বোধনী। পূর্ব গ্যালারির সামনে রোববার থেকে চলছে মঞ্চ বানোনোর কাজ। আসর জমাতে আসার কথা বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফের। থাকবেন দেশি-বিদেশি আরও অনেক তারকাই। বিসিবির এ আনন্দ আয়োজন অবশ্য খুব কম দর্শকই মাঠে বসে উপভোগ করতে পারবেন।

স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২৬ হাজার হলেও মঞ্চের পেছনে, ডান ও বাঁ-দিকের গ্যালারি কনসার্টের জন্য বরাদ্দ রাখছে না বিসিবি। সম্মুখের গ্র্যান্ড স্ট্যান্ড, ভিআইপি গ্যালারি, শহীদ জুয়েল স্ট্যান্ড ও শহীদ মুস্তাক স্ট্যান্ডে বসতে পারবেন দর্শকরা। মঞ্চের সামনে বসানো হবে হাজারখানেক চেয়ার। সবমিলিয়ে ৮ হাজার দর্শকের জন্য করা হচ্ছে আয়োজন। যার মধ্যে অন্তত ৩ হাজার সৌজন্য টিকেট চলে যাবে বিসিবি কাউন্সিলর, ক্লাব অফিসিয়াল ও সরকারী কয়েকটি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গের কাছে। ফলে সাধারণ দর্শকদের জন্য বরাদ্দ থাকবে মাত্র ৫ হাজার টিকিট।

মঙ্গলবার বিকেলে অনুষ্ঠানের মঞ্চ ও গ্যালারির সংস্কার কাজ পরিদর্শন করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আয়োজনের প্রস্তুতি নিয়ে বললেন, ‘আমরা অল্পসংখ্যক দর্শককে অ্যালাউ করতে পারবো। মঞ্চের পেছনে আসন দিতে পারছি না, পাশেও দিতে পারছি না। আগে যে ধারণক্ষমতা ছিল সেটা অনেক কমে গেছে। মাঠের ভেতরে পিচ নষ্ট হতে পারে বা মাঠ নষ্ট হতে পারে— সে ঝুঁকি তো নিতে পারব না। মাঠের ভেতরে কিছু ভিভিআইপির জন্য চেয়ার দিতে পারব, সেটা আজ ফাইনাল করলাম।’

‘দর্শকদের জন্য সব মিলিয়ে ৮ হাজারের বেশি সম্ভব হবে না। এই কর্নার (শহিদ মুস্তাক স্ট্যান্ড) থেকে শুরু করে মিডিয়া বক্স পর্যন্ত দিতে পারছি। মাঠের ভেতরে আর কত চেয়ার দিতে পারব? বড়জোর ১ হাজার। কাউন্সিলর, ক্লাবগুলোকে দিতে হয়। অন্য টুর্নামেন্টে যা আমরা করি, আগে খেলার জন্য যত টিকিট দিতে পেরেছি এবার তা পারব না। এবার অনেক সীমিত থাকবে। অনেক জায়গায় সংকুচিত হয়ে গেছে। কিন্তু চাহিদা অনেক। কিছু তো দিতে হবে। হাজার পাঁচেক টিকিট সাধারণ দর্শকদের জন্য দেব।’

উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী ঘোষণার জন্য প্রেসিডেন্ট বক্সের সামনে প্রধানমন্ত্রীর জন্য বানানো হচ্ছে বিশেষ মঞ্চ। নিরাপত্তার জন্য আশপাশের গ্যালারির কিছু অংশ বরাদ্দ থাকছে না সাধারণ দর্শকদের জন্য।

বিসিবি সভাপতি জানালেন, বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকেট কীভাবে পাওয়া যাবে, মূল্য কত হবে সেটি বুধবার ঘোষণা করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT