চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল: উইকেটে সেরা দশে যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

রাত পোহালেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর, শনিবার মাঠে গড়াচ্ছে টি-টুয়েন্টির ফ্র্যাঞ্চাইজি লিগটি। এক নজরে দেখে নেয়া যাক আগের পাঁচ আসর মিলিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক দশ বোলার কারা।

সাকিব আল হাসান: রানের খেলা টি-টুয়েন্টিতে বল হাতে স্পিনেও নজর কাড়তে বাধ্য করেছেন সাকিব। ৬২ ম্যাচে ৬.৬১ ইকোনমিতে ৮৩ উইকেট নিয়েছেন দেশসেরা অলরাউন্ডার। এই পাঁচ আসরে সর্বোচ্চ মেডেন দেয়া বোলারও তিনি, সংখ্যা ৬টি।

কেভন কুপার: মাত্র ৩৯ ম্যাচ খেলে বিপিএলের এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এই ক্যারিবীয় পেসার। ৬.৩৩ ইকোনমি রেটে ৬৩ উইকেট নিয়েছেন।

শফিউল ইসলাম: জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে থাকলেও বিপিএলে সফল বলা চলে শফিউলকে। ৫০ ম্যাচে নিয়েছেন ৫৪ উইকেট। তবে এই পেসার রান বিলিয়েছেন হাত ভরে! ওভার প্রতি ৮.১৫ রান খরচ করেছেন।

মাশরাফী বিন মোর্ত্তজা: বিপিএলের সেরা অধিনায়ক নিঃসন্দেহে। আগের পাঁচ আসরের চার শিরোপাই উঠেছে তার হাতে। অধিনায়কত্বের পাশাপাশি বল হাতেও পিছিয়ে নেই নড়াইল এক্সপ্রেস। ৬০ ম্যাচে ৫১ উইকেট নিয়ে ডানহাতি পেসার আছেন সেরা চারে।

মোহাম্মদ নবী: ম্যাচ খেলেছেন ৩৮টি। এই কয় ম্যাচেই পঞ্চম স্থানে অবস্থান আফগান স্পিন-অলরাউন্ডারের। ৬.৮২ ইকোনমি রেটে ৫০ উইকেট শিকার তার।

Reneta

তালিকার ছয়ে আছেন রুবেল হোসেন। ৪১ ম্যাচে ৪৮ উইকেট টাইগার পেসারের। ৪৭ ম্যাচে সমান উইকেট নিয়ে সাতে স্পিনার মোশাররফ হোসেন। আরাফাত সানি আছেন অষ্টম স্থানে, ৫০ ম্যাচে ৪৫ উইকেট তার। ৪০ ম্যাচে ৪৪ উইকেট নিয়ে নয়ে পাকিস্তান পেসার মোহাম্মদ সামি। আর ৩০ ম্যাচে ৪৩ উইকেট নিয়ে তালিকার দশম স্থানে ডোয়াইন ব্রাভো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজনৈতিক হয়রানির মামলা বিষয়ে যে বার্তা আইনমন্ত্রীর

জুলাই ২৫, ২০২৬

সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২৫, ২০২৬
ছবি: নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

জুলাই ২৫, ২০২৬

ফাইনাল নয়, ডি মারিয়ার কাছে ইংল্যান্ডকে হারানো ছিল বিশ্বকাপের সেরা অর্জন

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT