চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে ভালো খেলা দু’একজন নিউজিল্যান্ড সফরে থাকবে: বিসিবি সভাপতি

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৯:৩৫ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ভালো করা খেলোয়াড়রা নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে থাকবে বলে ধারণা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এসব কথা বলেন তিনি।

তিনি বলেছেন, এবারের বিপিএলের সবচেয়ে ভালো অর্জন হলো লোকাল খেলোয়াড়রা ভালো খেলছে। তামিম মুশফিক রানে ফিরেছে, সাব্বির একটা অসাধারণ ইনিংস আমাদের উপহার দিয়েছে। নাসির ভালো খেলছে। পুরানোদের মধ্যে মেহেদী মারুফ ও শাহরিয়ার নাফিস অসম্ভব ভালো খেলছে।

“এটা চিন্তা করে ইতিমধ্যে আমি আমার বার্তা বিসিবিকে দিয়ে দিয়েছি। কোচের সঙ্গে কথা হয়েছে, সিলেক্টরদের সঙ্গে কথা হয়েছে, অপারেশন্স হেড আকরাম খানের সঙ্গে কথা হয়েছে। আসলে আমরা অতিরিক্ত খেলোয়াড় দরকার হলে পাঠাবো। এখানে যারা পারফর্ম করছে এদেরকে কিভাবে দলের  সঙ্গে অন্তর্ভুক্তি করা যায় তাও ভাবছি।”

বিসিবি সভাপতি আরো যোগ করে বলেন, নিউজিল্যান্ড সফরে দল হয় চেঞ্জ হবে অথবা অতিরিক্ত খেলোয়াড় যাবে এটা আমার ধারণা এখন পর্যন্ত। যেহেতু বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এখনো আমায় কনফার্ম করেনি, তবে আমার ধারণা দুই একজন যাবে।

বিপিএল শুধু একটা ভেন্যু তে আটকে থাকবে কি না- এমন প্রশ্নে পাপন বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে এটাকে সব জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু এখানে একাধিক ইস্যু জড়িত। সবচেয়ে বড় ইস্যু হচ্ছে হোটেলস। যদি রাজশাহীতে বিপিএল করতে চাই তবে খেলোয়াড়দের রাখবো কোথায়? খুলনায় একটা আছে, তবে অন্যান্য জায়গায় ভালো কোনো হোটেল আছে কিনা আমার জানা নেই। যেসব জায়গায় উন্নত মানের হোটেল আছে সেসব জায়গায় নিয়ে যাব। তবে চূড়ান্ত লক্ষ্য হচ্ছে বিপিএলকে সব জায়গায় নিয়ে যাওয়া।

Reneta

নিউজিল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ স্পিন বোলিং কোচ পাবে কিনা- এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, পাওয়ার সম্ভাবনা কম। কারণ সময় অনেক কম আছে, তারপরেও আমরা এখনো দেখছি। আসলে স্পিন বোলিং কোচ কিন্তু অনেক সহজলভ্য। কিন্তু আমরা আসলে যেরকম চাচ্ছি সেরকম পাচ্ছি না। আমরা আরেকটু অপেক্ষা করব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল টি২০ ২০১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতে স্ত্রীর ছোঁড়া মোবাইলের আঘাতে স্বামীর মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিল জুলাই আন্দোলনের কণ্ঠস্বর

জুলাই ১৩, ২০২৬

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬

রাজধানীর ভূমিকম্প ও অগ্নিঝুঁকি মানচিত্রও প্রণয়ন করা হয়েছে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT